বাংলাখবর
ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করল পাকিস্তান সরকার
বাংলা খবর ডেস্ক : জোর ধাক্কা খেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ ঘোষণা করেছে শাহবাজ শরিফ সরকার।
সোমবার পাকিস্তানের তথ্য মন্ত্রী আত্তা তারার জানিয়েছেন, ইমরানের রাজনৈতিক দল পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের পরেই ক্ষমতা হারানোর আশঙ্কায় ইমরানের দলকে নিষিদ্ধ ঘোষণার পথে হাঁটল পাকিস্তানি সেনার হাতের পুতুল হিসাবে পরিচিত শাহবাজ শরিফ সরকার। যদিও প্রবীণ আইনজীবীরা মনে করছেন, ইমরান খানের দলকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত আদালতে ধাক্কা খাবে।
গত বছর পাকিস্তানের সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ। যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ফলে পিটিআইয়ের প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে পারেননি ইমরানের দলের প্রার্থীরা। সতন্ত্র হয়েই লড়েছিলেন। ভোটের পরে ইমরানের দলের ক্ষমতা দখল রুখতে হাত মিলিয়েছিল পাকিস্তান সেনার হাতের পুতুল হিসাবে পরিচিত দুই দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)।
সম্প্রতি একাধিক মামলায় ইমরানের জামিন মঞ্জুর করেছে ইসলামাবাদ হাইকোর্ট-সহ দেশের একাধিক শীর্ষ আদালত। গত সপ্তাহেই অবৈধ বিয়ে মামলায় (ইদ্দত কেস) ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস দিয়েছিল আদালত। একের পর এক মামলায় জামিন মেলায় এবং মামলা খারিজ হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীর জেলমুক্তির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। আর তাতেই প্রমাদ গুনেছেন দেশের বর্তমান শাসকরা। ইমরান খান যাতে জেল থেকে বেরিয়ে রাজনীতি করতে না পারেন, তার জন্যই তড়িঘড়ি পাকিস্তান তেহরিকে ইনসাফকে নিষিদ্ধ ঘোষণার পথে হেঁটেছে শাহবাজ শরিফ সরকার।
এদিন পিটিআইকে নিষিদ্ধ করার পক্ষে সাফাই দিতে গিয়ে তথ্যমন্ত্রী আত্তা তারার বলেন, ‘সাইফার মামলা, ৯ মে সেনার উপরে হামলার ঘটনা-সহ একাধিক অভিযোগ রয়েছে পিটিআই কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তাই দেশদ্রোহিতার অভিযোগে পিটিআইকে নিষিদ্ধ করা হয়েছে।’
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
