বাংলাখবর

ইবোলা আতঙ্কে বিশ্বকাপ প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

স্পোর্টস ডেস্ক : ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নির্ধারিত তিন দিনের অনুশীলন ক্যাম্প ও রাজধানী কিনশাসায় সমর্থকদের বিদায়ী অনুষ্ঠান বাতিল করেছে কঙ্গো। দেশটিতে বিরল ধরনের বান্ডিবুগিও ইবোলা ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং প্রায় ৬০০ সন্দেহভাজন আক্রান্তের খবর পাওয়া গেছে। পরিস্থিতিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো পূর্বসূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। আগামী ৩ জুন বেলজিয়ামের লিয়েজ শহরে ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনের দক্ষিণাঞ্চলে চিলির বিপক্ষে মাঠে নামবে কঙ্গো।

দলের মুখপাত্র জেরি কালেমো বুধবার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের প্রস্তুতির তিনটি ধাপ ছিল। প্রথম ধাপ কিনশাসায় সমর্থকদের বিদায় জানানো, দ্বিতীয় ধাপ বেলজিয়াম ও স্পেনে দুটি প্রীতি ম্যাচ, আর তৃতীয় ধাপ ১১ জুন থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টনে। শুধু কিনশাসার পর্বটি বাতিল করা হয়েছে।’

কঙ্গো দলের প্রায় সব ফুটবলার এবং ফরাসি কোচ সেবাস্তিয়ান দেশাব্রে দেশের বাইরে অবস্থান করছেন। বেশিরভাগ খেলোয়াড় ফ্রান্সে খেলেন।

কালেমো আরও জানান, কঙ্গোভিত্তিক কয়েকজন কর্মকর্তা দ্রুত দেশ ছাড়ছেন।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কঙ্গো ফুটবল ফেডারেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে দলটি প্রয়োজনীয় স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশনা সম্পর্কে অবগত থাকে।

এদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে গত তিন সপ্তাহের মধ্যে ভ্রমণ করা বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৩০ দিনের নিষেধাজ্ঞা থাকবে।

তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, কঙ্গো বিশ্বকাপ দল এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। কারণ তারা গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপে অনুশীলন করছে। তবে যারা সম্প্রতি কঙ্গো সফর করেছেন, তাদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক হতে পারে।

বিশ্বকাপ দেখতে যেতে চাওয়া কঙ্গোর সাধারণ সমর্থকদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগের অধীনে গঠিত বিশ্বকাপ টাস্কফোর্স জানিয়েছে, স্বাস্থ্য ও নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মেক্সিকোয় অনুষ্ঠিত বাছাইপর্ব জিতে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে কঙ্গো। দলটি রয়েছে ‘কে’ গ্রুপে। আগামী ১৭ জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।

এরপর ২৩ জুন গুয়াদালাহারায় কলম্বিয়ার মুখোমুখি হবে কঙ্গো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে খেলবে দলটি।

১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কঙ্গো। তখন দেশটির নাম ছিল জায়ির। দীর্ঘ সংঘাত ও অস্থিরতায় বিপর্যস্ত দেশটিতে বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর আনন্দ-উল্লাসে মেতে ওঠে সাধারণ মানুষ।

এই বিভাগের আরও খবর

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি