বাংলাখবর
ইতিহাসের ‘অন্যতম বড় হজে’ অংশ নিচ্ছেন ২৫ লাখ মানুষ: আল জাজিরা
বাংলা খবর ডেস্ক : পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় হাজির হয়েছেন লাখ লাখ মুসলমান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাসের অন্যতম বড় হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরইমধ্যে সাদা কাপড়ে আবৃত হাজার হাজার মানুষ কাবাঘর তাওয়াফ করতে শুরু করেছেন।
স্থানীয় সময় রবিবার থেকেই মক্কায় তাওয়াফ শুরু করেন হজ যাত্রীরা। সৌদি কর্তৃপক্ষের প্রত্যাশা এবারই হতে চলেছে ইতিহাসের বৃহত্তম হজের আয়োজন।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ‘এ বছর আমরা ইতিহাসের সবচেয়ে বড় হজ প্রত্যক্ষ করতে চলেছি।’
মন্ত্রণালয়টি আশা করছে, এবার হজ পালন করবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৫ লাখের বেশি মানুষ। করোনার বিধিনিষেধ পুরোপুরি উঠে যাওয়ায় এবার আগের বছরের তুলনায় বহু পরিমাণে বেড়েছে হজযাত্রীর সংখ্যা।
করোনা বিধি কাটিয়ে ২০২২ সালে ১০ সালের মতো মানুষ হজ কার্যক্রমে অংশ নিয়েছিলেন।
মিসর থেকে হজ করতে আসা ৬৫ বছর বয়সী আবদেল আজিম বলেছেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো কাটাচ্ছি।’ তিনি গত ২০ বছর ধরে হজের জন্য অর্থ সঞ্চয় করেছেন। হজের জন্য তার খরচ হচ্ছে ছয় হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ছয় লাখের একটু বেশি।
রবিবার সন্ধ্যায় হজযাত্রীরা মিনায় পথে রওয়ানা দেবেন। মক্কা থেকে যে স্থানের দূরত্ব আট কিলোমিটারের মতো। এরপর তারা যাবেন আরাফাতের ময়দানে।
হজ যাত্রীদের নিরাপত্তায় মিনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বর্তমানে সৌদি আরবের তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশপাশে অবস্থান করছে। ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখাটাই সৌদি কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ।
সূত্র: আল জাজিরা
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
