বাংলাখবর

ইউরোপ-আমেরিকায় বড় হুমকি হয়ে উঠতে পারে ডেঙ্গু: ডব্লিউএইচও

বাংলা খবর ডেস্ক : নতুন করে ইউরোপ-আমেরিকা ও আফ্রিকার নতুন নতুন অংশে ডেঙ্গু রোগ ‘বড় এক হুমকি’ হয়ে দেখা দিতে পারে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান বিজ্ঞানী ও সংক্রামক রোগবিশেষজ্ঞ জেরমি ফারার সম্প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নতুন করে ইউরোপ ও আমেরিকায় রোগটির প্রাদুর্ভাব শুরুর কারণ হিসেবে তাপমাত্রা বাড়ার কথা বলছেন জেরমি ফারার। তিনি বলেছেন, উষ্ণ আবহাওয়া ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তারে অনুকূল পরিবেশ তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া হিসাবে, ডেঙ্গুতে প্রতিবছর আনুমানিক ২০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। ২০০০ সাল থেকে বিশ্বে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৮ গুণ বেড়েছে। এর বড় কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের কথা বলছেন বিজ্ঞানীরা। এ ছাড়া নগরায়ণকে অন্যতম কারণ বলছেন তারা।

বিভিন্ন দেশের সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, গত বছর বিশ্বে ৪২ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। জনস্বাস্থ্যবিদেরা সতর্ক করে বলছেন, এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে যাবে। ডেঙ্গুতে বছরের প্রথম ৯ মাসে ডেঙ্গুতে মৃত্যু হাজার ছাড়িয়েছে বাংলাদেশে।

জেরমি ফারার বলেন, ‘ডেঙ্গুর বিষয়ে আমাদের আরও গুরুত্ব দিয়ে আলোচনা ও পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে বড় বড় অনেক শহরে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেবে। এতে জনস্বাস্থ্যে তৈরি হবে নতুন চাপ। এই চাপ কীভাবে মোকাবেলা করা হবে, সেই লক্ষ্যে দেশগুলোকে এখনই প্রস্তুত করা প্রয়োজন।’

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, দক্ষিণ ইউরোপ ও আফ্রিকার নতুন অংশে একবার ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হলে স্থানীয়ভাবে তা মহামারির রূপ নিতে পারে বলে মনে করেন জেরমি ফারার। 
 
এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স