বাংলাখবর

আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করা ইরানের নারী জাতীয় ফুটবল দলের আরও তিন সদস্য তাদের আবেদন প্রত্যাহার করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, দুইজন খেলোয়াড় এবং দলের লজিস্টিক বিভাগের একজন সদস্য তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং তারা শিগগিরই ইরানে ফিরে যাবেন।

আল জাজিরা বলছে, এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ চলাকালে ইরানি দলের ৭ জন সদস্য দেশটিতে আশ্রয়ের আবেদন করেছিলেন। একটি ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত গাইতে কিছু খেলোয়াড় প্রথমে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে ইরানে ফিরে গেলে নির্যাতনের শিকার হতে পারেন বলে আশঙ্কায় থাকা কয়েকজন খেলোয়াড়কে মানবিক ভিসা দেয় অস্ট্রেলিয়া। পরে ফুটবল দলের এক সদস্য সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

এদিকে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিতে পুরুষ ফুটবল বিশ্বকাপে ইরান ফুটবল দলের অংশগ্রহণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে প্রথমবারের মতো ৪৮ দলের আসর। কিন্তু বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ইরানকে খেলতে বারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ দেয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে ফুটবল বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করতে বলেছেন। তবে তার কথার পাল্টা জবাব দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানও। মধ্যপ্রাচ্যের দেশটির দাবি তারা যেহেতু যোগ্যতা অর্জন করেই ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, তাই তাদের বিশ্বকাপ থেকে বাদ দেয়ার সুযোগ নেই।

এই বিভাগের আরও খবর

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি