বাংলাখবর
আর্জেন্টিনা ম্যাচে মিসরের সঙ্গে ডাকাতি হয়েছে, বললেন মেয়র মামদানি
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার শেষ ১৬-র ম্যাচের রেফারিং এবং ভিএআর বিতর্ক এখন আর শুধু ফুটবল মাঠ বা ড্রেসিংরুমে সীমাবদ্ধ নেই; তা এবার রূপ নিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক চর্চায়। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী বুধবার মিশরের করা অফিশিয়াল অভিযোগকে সমর্থন করে প্রকাশ্যে বলেছেন, বিশ্বকাপের সেই ম্যাচে মিশরকে আসলেই "ডাকাতি করা হয়েছে".
নিউ ইয়র্কে নিজের নতুন বাস সার্ভিস ও যাতায়াত ব্যবস্থা সংক্রান্ত "নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস" কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের সময় ফুটবলীয় এই প্রসঙ্গটি টেনে আনেন মেয়র। তিনি রসিকতা ও ক্ষোভের ছলে বলেন, এই নতুন বাস সার্ভিসের কারণে নিউ ইয়র্কবাসীদের যে সময় বাঁচবে, তা দিয়ে তারা কোনো বাচ্চার খেলায় গিয়ে যেমন ‘বল ও স্ট্রাইক’ নিয়ে তর্ক করতে পারবে, তেমনই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একমত হতে পারবে যে, "গতকালকের ম্যাচে মিশরকে কীভাবে ডাকাতি করা হয়েছে।"
ম্যাচের সবচেয়ে বড় এবং বিতর্কিত মোড়টি এসেছিল দ্বিতীয়ার্ধে। মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো যখন বল আর্জেন্টিনার জালে জড়িয়ে উল্লাসে মেতে ওঠেন, ঠিক তখনই বাঁধ সাধে ভিএআর। গোল হওয়ার প্রায় ২০ সেকেন্ড আগে মাঝমাঠের কাছাকাছি একটি ফাউল খুঁজে বের করে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার গোলটি বাতিল করে দেন। এরপরই আর্জেন্টিনা দুর্দান্ত কামব্যাক করে ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে নেয়।
এই বিতর্কিত সিদ্ধান্তের পর মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে একটি আনুষ্ঠানিক ও কড়া অভিযোগ পত্র দাখিল করেছে। ইএফএ তাদের বিবৃতিতে জানিয়েছে, “এমন পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত সিদ্ধান্তের সামনে আমরা চুপ করে থাকতে পারি না। এই ম্যাচে ভিএআর প্রযুক্তির অপব্যবহার করা হয়েছে। ফুটবল বিশ্লেষকরা এমন কিছু ঘটনা চিহ্নিত করেছেন যা সরাসরি ম্যাচের ফলাফলকে প্রভাবিত করেছে এবং এই টুর্নামেন্টের সততা, ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।”
এই বিভাগের আরও খবর
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি