বাংলাখবর
আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে অবিচারের স্বীকার হয়েছে বলে অভিযোগ তুলেছে আর্জেন্টাইন সমর্থকরা। গণস্বাক্ষর চলছে শিরোপা নির্ধারণী ম্যাচটি আবারও আয়োজনের জন্য। এর মাঝেই ঘটেছে উল্টো ঘটনা। এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন বহিষ্কারের জন্য নেওয়া হচ্ছে গণস্বাক্ষর। আর সেই গণস্বাক্ষরের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়েছে।
ইউরো নিউজের বরাত দিয়ে ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম গোল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মোট গণস্বাক্ষরকারীর সংখ্যা দুই কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮।
‘লিভ, আর্জেন্টিনা’ শিরোনামের এই আন্তর্জাতিক আবেদনটিতে ফিফা ও ম্যাচ রেফারির বিরুদ্ধে আর্জেন্টিনা এবং তাদের অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
গণস্বাক্ষরের আয়োজকরা জানান, ‘বিজয়ী কে হবে তা যদি আগেই নির্ধারণ করা থাকে, তবে বাকি বিশ্বের প্রতিদ্বন্দ্বিতা করার মানে কী? সবাইকে সমান সুযোগ দিতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হোক।’
৫০ লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি দ্রুতই রেকর্ড ২০ মিলিয়নের গণ্ডি পেরিয়ে যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী ১৯৯৭ সালের ‘জুবিলি ২০০০’ পিটিশনের ২৪ মিলিয়নের বেশি স্বাক্ষরের পর এটি ইতিহাসে অন্যতম বড় সই সংগ্রহের রেকর্ড গড়েছে।
যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে অতিরিক্ত সময়ে (১০৬ মিনিটে) ফেরান তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
ম্যাচটিতে স্লোভেনিয়ার রেফারি সেলাভকো ভিনচিচের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দেয়। আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস তাগলিয়াফিকো ফাউল করেও কার্ড থেকে বেঁচে যান বলে দাবি ওঠে। আবার স্পেনের নিকো উইলিয়ামস ও ফেরান তোরেসের দুটি গোল বাতিল করা হয়।
অন্যদিকে, টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবল ও মেসি-মার্তিনেজদের আচরণ নিয়েও ফুটবলপ্রেমীদের একাংশের মাঝে ক্ষোভ তৈরি হয়।
এই বিভাগের আরও খবর
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি