বাংলাখবর
আমরা একসঙ্গে জয়ী হব: শপথ নিয়ে বললেন পুতিন
বাংলা খবর ডেস্ক : পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আজ মঙ্গলবার (৭ মে) পুনরায় শপথ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শপথ অনুষ্ঠানে তিনি বলেছেন, রাশিয়া বর্তমানে যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং বিজয়ীর বেশে তাদের উত্তরণ ঘটবে।
তিনি বলেছেন, “গৌরবের সঙ্গে আমরা এই কঠিন সময় পার করব এবং আরও শক্তিশালী হব। আমরা এক ও মহান একটি জাতি। আমরা একসঙ্গে সব বাধা অতিক্রম করব, যা পরিকল্পনা করেছি তা অর্জন করব এবং একসঙ্গে বিজয়ী হব।”
৭১ বছর বয়সী পুতিন জানিয়েছেন, প্রেসিডেন্টের পদকে নিজের জন্য একটি ‘বড় সম্মান’ হিসেবে দেখেন তিনি এবং এটি তার জন্য একটি পবিত্র দায়িত্ব।
এছাড়া ইউক্রেনে যুদ্ধরত সেনাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি বলছেন, “আমাদের জয় হবে এই আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছি আমরা।”
এছাড়া পশ্চিমাদের সঙ্গে সংলাপের ব্যাপারেও কথা বলেছেন পুতিন। তিনি জানিয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত আছে রাশিয়া। তবে সবকিছু হতে হবে সমতার ভিত্তিতে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। এরপর থেকে কেটে গেছে দুই বছরের বেশি সময়। রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের বড় একটি অংশ দখল করে রেখেছে।
মস্কোর সেন্ট এন্ডু হলে হওয়া এই শপথ অনুষ্ঠানে আড়াই হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন। যারমধ্যে বিদেশি কূটনীতিক ছাড়াও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।
সূত্র: এএফপি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
