বাংলাখবর

আবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো

বাংলা খবর ডেস্ক : আবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে অপরিশোধিত জ্বালানির মজুত বেড়েছে। ফলে এ নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বজুড়ে তেলের চাহিদা কমার সংকেত পাওয়া গেছে। কারণ, ইতোমধ্যে অর্থনৈতিক মন্দার শঙ্কা জেগেছে।

এ পরিস্থিতিতে বুধবার (১৪ জুন) কার্যদিবসের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৭৪ ডলার ০১ সেন্টে।
  
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দরপতন ঘটেছে ২৯ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৬৯ ডলার ১৩ সেন্টে।

আগের কর্মদিবসে উভয় বেঞ্চমার্কের দাম বেড়েছিল ৩ শতাংশ। বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল ভোক্তা চীনে চাহিদা বৃদ্ধির প্রত্যাশায় এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছিল।

গত ৯ জুন শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে তেলের মজুত বেড়েছে ১ মিলিয়ন ব্যারেল। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট সূত্রে এ তথ্য পাওয়া গেছে। মূলত এ কারণে জ্বালানি পণ্যটি দর হারিয়েছে।
 
এই বিভাগের আরও খবর

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন

বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন

মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি

২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ

সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই