বাংলাখবর
আবারও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হচ্ছেন রামাফোসা
বাংলা খবর ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হচ্ছেন সিরিল রামাফোসা। দেশটির দ্বিতীয় বৃহত্তম দল প্রেসিডেন্ট হিসেবে তাকে সমর্থন করায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) এই নেতার পুনঃনির্বাচন এখন সময়ের ব্যাপার মাত্র। খবর আলজাজিরার।
গত মাসে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৩০ বছর পর সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা হারায় রামাফোসার এএনসি। এরপর টানা দুই সপ্তাহ ধরে অন্য দলগুলোর সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনায় চালায় দলটি। দীর্ঘ এই দরকষাকষি শেষে রামাফোসাকে সমর্থন দেয়ার পক্ষে মত দেয় দ্বিতীয় বড় দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ)।
আজ শুক্রবার (১৪ জুন) দক্ষিণ আফ্রিকায় নতুন সংসদের অধিবেশন বসেছে। ডিএ-এর প্রধান জন স্টিনহুইসেন জানান, তার দল আনুষ্ঠানিকভাবে এএনসির সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তির অংশ হিসেবে রামাফোসা দেশের পরবর্তী প্রেসিডেন্ট হবেন। অধিবেশনের এক ফাঁকে তিনি বলেন, আমরা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচনে সিরিল রামাফোসাকে সমর্থন করব।
আজ বিকেলেই সংসদে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। এই ভোটে দেশের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন সংসদ সদস্যরা (এমপি)। তবে সংসদে সবচেয়ে বেশি এমপি রয়েছে এএনসি ও ডিএ দলের। ফলে তাদের সমর্থনের জোরে দ্বিতীয় মেয়াদে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় বসছেন রামাফোসা।
এর আগে গত ২৯ মে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচনের ভোট হয়। এতে এএনসি ৪০ শতাংশ এবং ডিএ ২১ শতাংশ ভোট পেয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দলগুলো বাকি ভোট পেয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের অবসান হয়। ওই বছর নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেন নেলসন ম্যান্ডেলা। এরপর থেকে প্রতি পাঁচ বছর অন্তর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারই ক্ষমতায় এসেছে এএনসি। তবে ক্ষমতায় থাকলেও প্রতিবারই তাদের ভোটের হার কমতে থাকে। এর পেছনে উচ্চ বেকারত্ব, দারিদ্র্য, ব্যাপক অপরাধ, ঘন ঘন লোডশেডিং ও দুর্নীতির কারণে জনঅসন্তোষ কাজ করেছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
