বাংলাখবর
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ ১৩ জন নিহত
বাংলা খবর ডেস্ক : তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাকিস্তানের বিমান বাহিনী আফগান আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। হামলায় নিহত ও আহত সবাই সাধারণ নাগরিক।
পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে দেশটির নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, আফগানিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, তালেবান সরকার তাদের দেশে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তালেবান এ অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে বলেছে, পাকিস্তানের সন্ত্রাসবাদ সমস্যা তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়।
এই হামলার ফলে দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। পরে চীনের মধ্যস্থতায় মার্চ মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা।
জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথম তিন মাসেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংঘাতে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং ৩৯৭ জন আহত হয়েছেন।
সূত্র: রয়টার্স
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলারের সম্পদ তুলে নিয়েছেন গ্রাহকরা
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
এবার জেন জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সংঘর্ষ-লুটপাট
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
বড় পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
