বাংলাখবর
অস্ত্র হাতে জানাজা পড়লো গাজাবাসী, ২৬টি মসজিদ ধ্বংস
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পের কাছে আল-আনসার মসজিদে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় একজন চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন। হতাহত হয়েছেন বেশ কয়েকজন।
ওই মসজিদে জঙ্গি কম্পাউন্ড থাকার অভিযোগ এনে ইসরায়েল সেনাবাহিনী জেনিন শরণার্থী ক্যাম্পের মুসলমানদের আবেগের জায়গা আল-আনসার মসজিদে রবিবার (২২ অক্টোবর) ভোরের দিকে হামলা চালায়। ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি হামলায় মসজিদটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আঘাতে ছাদে দুটি ছিদ্র হয়েছে। হতাহতদের উদ্ধারে ছুটে আসতে দেখা যায় স্বাস্থ্যকর্মীদের।
জেনিন রিফিউজি ক্যাম্পের বাসিন্দা আলী আলদামাগ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, একটি শব্দ শুনতে পেলাম এবং হঠাৎ দেখলাম মসজিদের ছাদে একটি আঘাত হল। এরপর ড্রোন থেকে মসজিদের ছাদে দুটি গর্ত করে দুটি জায়গায় আঘাত করল। আমরা এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে যাদের হত্যা করা হয়েছে তাদের শরীরের অংশের টুকরো বের করছি।
এদিকে আল আনসার মসজিদে দখলদার ইসরায়েলের হামলায় নিহত দুজনের জানাজা করছে স্বাধীনতাকামী ফিলিস্তিনের জনগণ। নিহত দুটি মরদেহ নিয়ে প্রতিবাদ মিছিল করেছে তারা। এসময় তাদের হাতে ফিলিস্তির রাষ্ট্র এবং স্বাধীনতাকামী হামাসের পতাকা দেখা যায়। একই সাথে হামাস যোদ্ধারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে জানাযায় অংশ নেয়।
অন্যদিকে খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় সাতজনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। কবরের দিকে নেয়ার সময় পরিবারের মহিলা সদস্যরা কাঁদছেন। আবার কেউ কেউ কবরের কাছে প্রিয়জনের মৃত শরীরে পাশে দাঁড়িয়ে কাঁদছেন।
ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার ২৬টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। গত ৭ অক্টোবর থেকে চালানো অবিরাম হামলায় এসব মসজিদ ধ্বংস হয়। মূলত টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
