বাংলাখবর

অস্ট্রেলিয়ার ৮০ হাজার দর্শককে স্তব্ধ করে চ্যাম্পিয়ন জাপান

স্পোর্টস ডেস্ক : সিডনির অলিম্পিক পার্ক স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮০ হাজার। এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে সমর্থন দিতে কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়ামটি। গগনবিদারী চিৎকারে নিজ দেশকে সমর্থন জানান স্টেডিয়ামে আসা দর্শকরা। তবে ঘরের মাঠে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে শিরোপা নিজেদের করে নিয়েছে জাপানের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পালটা আক্রমণে খেলতে থাকে দু'দল। তবে ম্যাচের ১৭ মিনিটের মাথায় ৮০ হাজার দর্শকের হৃদয় ভাঙেন জাপানের উদীয়মান তারকা মাইকা হামানো। বক্সের বাম প্রান্ত থেকে এক দুর্দান্ত কোণাকুণি শটে বল জালে জড়ান। এই একটি গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরে জাপানের মেয়েরা।

পিছিয়ে পড়ার পর ঘরের মাঠের দর্শকদের সমর্থনে মরিয়া হয়ে লড়েছে অস্ট্রেলিয়া। দলের অন্যতম সেরা তারকা স্যাম খের বেশ কয়েকবার গোলের সুযোগও পেয়েছিলেন। কিন্তু জাপানের রক্ষণভাগ ভেদ করে গোল আদায় করা সম্ভব হয়নি। ম্যাচের শেষ দিকে ভ্যান এগমন্ডের একটি জোরালো শট জাপানি ডিফেন্ডাররা ব্লক করলে সমতায় ফেরার শেষ সুযোগটিও হাতছাড়া হয় স্বাগতিকদের।

পুরো টুর্নামেন্টজুড়ে অপ্রতিরোধ্য ছিল জাপানের ডিফেন্ডাররা। মাত্র ১টি গোল খেয়েছে তারা। ফাইনালেও তাদের রক্ষণভাগ সামর্থ্যের প্রমাণ দিয়েছে।  

এ নিয়ে তৃতীয়বার এশিয়ান কাপের ফাইনালে জাপানের কাছে হারলো অস্ট্রেলিয়া। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালের ফাইনালেও একই ব্যবধানে (১-০) জাপানের কাছে হেরে শিরোপা খুইয়েছিল তারা।

এই বিভাগের আরও খবর

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি