বাংলাখবর
অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগে জাপানের চার মন্ত্রীর পদত্যাগ
বাংলা খবর ডেস্ক : ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অভ্যন্তরীণ দুর্নীতিকে কেন্দ্র করে সরকারের চার মন্ত্রী পদত্যাগ করেছেন। জানা যায়, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। দলীয় দুর্নীতিকে কেন্দ্র করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যখন আস্থার সংকটে ভুগছেন, তখনই এমন পদত্যাগের ঘটনা ঘটল বলে জানায় সংবাদ মাধ্যম গার্ডিয়ান।
মূলত দলের আর্থিক হিসাব থেকে ৫০ কোটি ইয়েন তছরুপ হয়ে যাওয়াকে কেন্দ্র করে সংকটের সূচনা। দলের এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানের জন্য টিকিট বিক্রির কোটা অতিক্রম করে যেসব নেতা অতিরিক্ত টিকিট বিক্রি করেছেন, তাঁদের সঙ্গে এ অর্থগুলো লেনদেন হয়েছে অভিযোগ আছে। অর্থাৎ এক একজন নেতাকে টিকিট বিক্রির জন্য যে সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, তার বেশি যাঁরা টিকিট বিক্রি করেছেন, সেই বাড়তি অর্থগুলো তাঁদের দিয়ে দেওয়া হয়েছে।
পতত্যাগ করা মন্ত্রীরা হলেন, চিফ কেবিনেট সেক্রেটারি মাতসুনো হিরোকাযু, অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী সুযুকি জুনজি এবং কৃষি, বন ও মৎস্যমন্ত্রী মিইয়াশিতা ইচিরো। মাতসুনো জাপান সরকারের প্রধান মুখপাত্র হিসেবেও নিযুক্ত। তিনি বলেছেন, আরও পাঁচ উপমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মিচিকো উয়েনোও দায়িত্ব ছাড়ছেন।
স্থানীয় পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, ২০২০ সাল পর্যন্ত তিন বছরে দুই কোটি ইয়েনের বেশি পরিমাণ অর্থের হিসাব না দিতে পারায় কিশিদা নিজেও সন্দেহের মধ্যে আছেন। জনমত জরিপে দেখা গেছে, ২০১২ সালে জাপানে এলডিপি দল ক্ষমতায় ফেরার পর থেকে এ পর্যন্ত যারা প্রধানমন্ত্রী হয়েছেন। তার মধ্যে জনপ্রিয়তার দিক থেকে কিশিদার অবস্থান সবচেয়ে নড়বড়ে।
প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ২০২৫ সাল নাগাদ ক্ষমতায় থাকার জন্য মনোনীত হলেও অনেকে মনে করছেন আগামী বছর অনুষ্ঠেয় এলডিপির অভ্যন্তরীণ নেতৃত্ব নির্ধারণের নির্বাচনের আগে তিনি আগাম পার্লামেন্ট নির্বাচন ঘোষণা করতে পারেন।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
