বাংলাখবর
অবশেষে প্রকাশ্যে দীপিকা-রণবীরের কন্যা দুয়া
বিনোদন ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান ঘটল। দীপাবলির আবহে প্রথমবারের মতো কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
দীপাবলির সাজে একসঙ্গে ধরা দিয়েছেন মা, বাবা ও কন্যা। মায়ের সঙ্গে রং মিলিয়ে ছোট্ট দুয়া পরেছে লাল রঙের জমকালো চুড়িদার। পরনে রয়েছে মানানসই সোনার গয়না। দীপিকার পরনেও একই রঙের পোশাক। দীপাবলির উৎসব ঘিরেই সাজে এক সাদৃশ্য তৈরি করেছেন মা ও মেয়ে। দুয়ার মাথায় দু’পাশে ছোট ঝুঁটি বেঁধে দিয়েছেন দীপিকা। অন্যদিকে, রণবীরের পরনে ছিল সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি।
ছবিগুলোতে দেখা গেছে, কখনও দুয়া হাসছে, কখনও আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে বাবা-মাকে। রণবীর ও দীপিকা দু’জনেই কন্যাকে আদরে ভরিয়ে রেখেছেন। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তারা লিখেছেন, “দীপাবলির শুভেচ্ছা।”
ছবিগুলো প্রকাশের পর অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ বলছেন, দুয়া হুবহু দীপিকার মতো দেখতে; আবার কেউ বলছেন, মেয়ের মুখে রণবীরের ছাপ স্পষ্ট।
পাঁচটি ছবির শেষটিতে দেখা গেছে—দীপিকার কোলে বসে জোড়হাতে ঈশ্বরের উদ্দেশে প্রার্থনা করছে ছোট্ট দুয়া।
উল্লেখ্য, গত বছর গণেশ চতুর্থীর পরের দিনই কন্যা সন্তানের জন্মের খবর দেন দীপিকা পাড়ুকোন। একই বছরের দীপাবলিতে মেয়ের ছোট্ট পায়ের ছবি প্রকাশ করে নাম জানান ‘দুয়া’। সেই ধারাবাহিকতায় এ বছর দীপাবলির দিনেই কন্যার মুখ উন্মোচন করলেন দীপিকা ও রণবীর।
এই বিভাগের আরও খবর
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
