বাংলাখবর
‘মোখা’র প্রভাব পড়বে ভারতেও, সতর্কতা জারি
বাংলা খবর ডেস্ক : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে বাংলাদেশের দিকে। কক্সবাজার এবং মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় ‘মোখা’। একইসঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে উত্তরপূর্ব ভারতের রাজ্যেও। এর জেরে উত্তরপূর্ব ভারতের পাঁচটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মোখার সবচেয়ে বেশি প্রভাব পড়বে মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা রাজ্যে। এই তিন রাজ্যেই বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তের কাছে।
ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওই রাজ্যগুলোতে ভারী বৃষ্টির সঙ্গেই ঝড়ো হাওয়া বইবে। এই কারণে মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্য রাজ্যগুলোতেও এর প্রভাব এবং বৃষ্টি হবে। এছাড়া আঘাত হানার সময়ে মোখার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যেই তা আঘাত হানতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, অধিকাংশ এলাকাতেই শনিবার থেকেই বৃষ্টি শুরু হবে। রবিবার সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলেও সতর্ক করা হয়েছে। সেখানে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। একইসঙ্গে নাগাল্যান্ড, মণিপুর এবং দক্ষিণ অসমের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
শনিবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূলে আঘাত হানতে চলেছে বলেও পূর্ভাবাসে জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
