বাংলাখবর

৩৭ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর সাজা কমালেন বাইডেন

বাংলা খবর ডেস্ক : বড়দিনের আগে সোমবার (২৩ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৭ অপরাধীর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিলেন বাইডেন।

ধারণা করা হচ্ছে, ক্ষমতার মেয়াদ শেষ হতে আর এক মাস বাকি থাকতে মৃত্যুদণ্ড-বিরোধীদের ক্রমবর্ধমান চাপে পড়ে বাইডেন এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ৪০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির মধ্যে ৩৭ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এরফলে তারা প্যারোল ছাড়া জীবনের বাকি সময় কারাগারে কাটাবেন।

এখন কেবলমাত্র কয়েকজন হাই-প্রোফাইল বিদ্বেষমূলক বা সন্ত্রাসী কার্যকলাপের অপরাধীর ফেডারেল মৃত্যুদণ্ড বহাল রয়েছে। বাইডেন প্রশাসনের অধীনে ফেডারেল মৃত্যুদণ্ড কার্য করে নিষেধাজ্ঞা থাকলে ও এসব ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘মৃত্যুদণ্ডের ওপর আমার প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা সন্ত্রাসবাদ ও ঘৃণাজনিত গণহত্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই নীতির ভিত্তিতেই ৩৭ জনের মৃত্যুদণ্ড কমানো হয়েছে।’

ফেডারেল মৃত্যুদণ্ডে থাকা তিন জন অপরাধীর মধ্যে রয়েছেন বোস্টন ম্যারাথন বোমা হামলায় অংশগ্রহণকারী জো খারসার নায়েভ, দক্ষিণ ক্যারোলিনার চার্লস্টনের একটি চার্চে ২০১৫ সালে ৯ জন কৃষ্ণাঙ্গ উপাসককে গুলি করে হত্যাকারী ডিলান রুফ এবং ২০১৮ সালে পিটসবার্গের ট্রি অব লাইফ সিনাগগে ১১ জন ইহুদি উপাসককে হত্যার দায়ে দণ্ডিত রবার্ট বাওয়ার্স।

বাইডেন বলেন, ‘আমি এই হত্যাকারীদের নিন্দা জানাই এবং ভুক্তভোগীদের জন্য শোক প্রকাশ করি। তবে আমার বিবেক ও অভিজ্ঞতার আলোকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ হওয়া উচিত।’

বাইডেন প্রেসিডেন্ট পদে প্রার্থী থাকাকালে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছিলেন এবং দায়িত্ব নেয়ার পর বিচার বিভাগ ফেডারেল মৃত্যুদণ্ড কার্য করে নিষেধাজ্ঞা জারি করে।

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ২৩টি রাজ্যে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে। অন্যদিকে ছয়টি রাজ্যে মৃত্যুদণ্ড কার্য করে নিষেধাজ্ঞা রয়েছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে রাজ্য পর্যায়ে ২৫টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সূত্র: বিবিসি, সিএনএন

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা