বাংলাখবর
৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু
স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। মঙ্গলবার (২৯ জুলাই) ভারতের দুই সাঁতারুর সঙ্গে রিলেতে তারা ১২ ঘণ্টা ১০ মিনিট সময় নিয়ে সফলভাবে চ্যানেল পাড়ি দেন।
ইংলিশ চ্যানেল হলো আটলান্টিক মহাসাগরের একটি অংশ। যা যুক্তরাজ্য এবং ফ্রান্সকে পৃথক করেছে। চ্যানেলটি প্রায় ২১ মাইল দীর্ঘ। এই চ্যানেল পাড়ি দেওয়া যে কোনো সাঁতারুর জন্যই স্বপ্ন। তবে সাঁতারের জন্য স্লট পাওয়া যায় না। কখনও এটা সাঁতারুদের জন্য হয়ে পড়ে ব্যয়বহুল।
বাংলাদেশি দুই সাঁতারু পাবনার সাগর এবং চীনা প্রবাসী কিশোরগঞ্জের হিমেল ৭ জুলাই যুক্তরাজ্যে যাওয়ার পর অপেক্ষায় থাকতে হয়েছে তাদের। আবহাওয়া প্রতিকূল থাকায় স্লট পাচ্ছিলেন না। চ্যানেলে জেলি ফিশ আছে। পানির তাপমাত্রা থাকে ১৫ থেকে ১৯ ডিগ্রি। আবহাওয়া খারাপ থাকলে তো আরো সমস্যা। শেষ পর্যন্ত সফলভাবে চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু।
এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস। বাংলাদেশের এই সাঁতারু ১৯৫৮ থেকে ১৯৬১ সাল সময়ের মধ্যে ছয়বার এই চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে কম সময় চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ডও আছে তার। এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক এবং সবশেষ ১৯৮৭ সালে মোশারফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন।
এই বিভাগের আরও খবর
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা