বাংলাখবর

২৭ দিন পর সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু, বিপুল আর্থিক ক্ষতি

বাংলা খবর ঢাকা : টানা ২৭ দিন পর আজ থেকে সারাদেশে শুরু হয়েছে আন্তঃনগর ট্রেন চলাচল। এতে বেশ খুশি নিয়মিত ট্রেনে চলাচলকারীরা। কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, চারটি ট্রেনের ক্ষতি হওয়ায় ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২৫টি কমিউটার ট্রেন চলাচল করবে। দীর্ঘদিন বন্ধ থাকায় শুধু টিকিকেই ১০৮ কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান তিনি।

প্রায় ১ মাস বন্ধ থাকার পর আবারো ট্রেনে চড়ে গন্তব্যে যেতে পেরে এভাবেই উচ্ছসিত দেখা যায় যাত্রীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল ১৮ জুলাই বন্ধ করে দেয়া হয় সবরুটের ট্রেন চলাচল। এরপর গেলো ১২ আগস্ট মালবাহি, ১৩ তারিখ কমিউটার ট্রেন এবং বৃহস্পতিবার খুলে দেয়া হয় আন্তঃনগর ট্রেন চলাচল। এতে ভোগান্তি এড়িয়ে সহজেই চলাচলকারীরা বেশ উচ্ছ্বসিত।

আন্তঃনগর ট্রেন দুপুরে চলাচলের কথা থাকায় সকালে যারা এসেছেন তারা পড়েছেন বেশ ভোগান্তিতে। বলছেন নিরুপায় হয়ে যেতে হচ্ছে কমিউটার ট্রেনে।

নিরাপত্তার অজুহাতে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকলেও এখন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার।

দুর্বৃত্তদের হামলায় মোট ৪টি ট্রেনের ক্ষতিসহ ২৭ দিনে সারাদেশে প্রায় ১০৮ কোটি টাকার লোকসান হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার।

এই বিভাগের আরও খবর

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন

বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন

মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি

২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ

সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই