বাংলাখবর
১১ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত
বাংলা খবর ডেস্ক : অভিবাসী আইন লঙ্ঘনের দায়ে চার মাসে ১১ হাজার অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
কয়েক মাস ধরে দেশটিতে অবৈধ অভিবাসী এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির সরকার।
এর মধ্যেই এত সংখ্যক অভিবাসীকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার কথা জানালো কুয়েত সরকার।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম দ্য গাল্ফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, কুয়েতে আবাসিক এবং কর্মসংস্থান আইন লঙ্ঘনের কারণেই ধরপাকড় চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ১১ হাজার অভিবাসীকে দেশে পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিদিন গড়ে ৯২ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। তবে এসব অভিবাসী মধ্যে কোন কোন দেশের কতজন নাগরিক, তা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুয়েতে অভিবাসী আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ ও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার আল বারজাস। তাদের নির্দেশেই ২০২৩ সালের জানুয়ারি থেকে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, যারা আইন লঙ্ঘন করবে, অবৈধভাবে দেশে প্রবেশ করবে ও যারা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তি আরোপ হবে।
সবাইকে সরকারের জারি করা আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে দেশটির সরকার।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
