বাংলাখবর

হালান্ডের ‘মাইন্ড গেম’, জবাব দিল থ্রি লায়ন্সরা

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই চমকের পর চমক দেখাচ্ছে নরওয়ে। প্রধান তারকা আর্লিং হালান্ডের অনবদ্য ‘গোলমেশিনে’ ভর করে সবশেষ ম্যাচে তারা বিদায় করেছে শক্তিশালী ব্রাজিলকে। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ অন্যতম ফেভারিট ইংল্যান্ড। গত তিন আসরে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে ওঠার হাতছানি এখন ‘থ্রি লায়ন্সদের’ সামনে। তবে এই হাইভোল্টেজ মহারণের আগে প্রতিপক্ষ ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন নরওয়েজিয়ান গোলমেশিন হালান্ড।

শনিবার রাতে মায়ামিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ‘মাইন্ড গেম’ খেলছেন হালান্ড, এমনটাই দাবি করেছেন ইংলিশ ডিফেন্ডার নিকো ও’রিলি। নরওয়েজিয়ান স্ট্রাইকার বলেছিলেন, ‘নরওয়ের বিশ্বকাপ জেতার সম্ভাবনা খুবই কম। চাপ থাকবে ইংল্যান্ডের ওপরে। আমি মনে করি তারা অন্যতম ফেভারিট।’ হেসে সাংবাদিকদের বললেন, ‘আমি মনে করি আপনাদের সবার উচিত সব চাপ ইংল্যান্ডের ওপর দেওয়া।’

ও’রিলি ছাড়াও মার্ক গুয়েহি ও জন স্টোনসের সঙ্গে ম্যানসিটির ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন হালান্ড। এবার জাতীয় দলের জার্সিতে তাদের বিপক্ষেই খেলতে হচ্ছে তাকে। লিডসে জন্ম নেওয়া হালান্ড বললেন, ‘এটা বিশেষ ম্যাচ, অবশ্যিই। আমি মনে করি এটা আমার জন্য মহাবিশেষ। কারণ আমি ইংল্যান্ডে খেলি এবং ইংল্যান্ডেই জন্মেছি। এটা মজার খেলা হতে যাচ্ছে এবং দারুণ।’

ইংল্যান্ডের ওপর চাপ দিয়ে হালান্ডের নির্ভার হয়ে থাকা প্রসঙ্গে ও’রিলি বললেন, ‘হ্যাঁ এটা মাইন্ড গেম। কিন্তু তারা ভালো দলও। তারা সেটা পুরো টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে। কিন্তু কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে আমাদের চিন্তার প্রয়োজন নেই। তারা দলগতভাবে ভালো এবং এটা হতে যাচ্ছে দারুণ খেলা।’

বিশ্বকাপে অভিষেকেই চার ম্যাচে সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে হালান্ড। মেসি ও এমবাপে আট গোল নিয়ে তার উপরে। ও’রিলি মনে করেন হালান্ডকে দমিয়ে রাখতে পারলে ইংল্যান্ড সেমিফাইনালে উঠতে পারবে। তার কথা, ‘আমরা সবাই জানি সে কেমন। সে গোল করতে পারে। বক্সের মধ্যে বিপজ্জনক। সে সত্যিকারের হুমকি। কিন্তু তাদের প্রথমে তার কাছে বল তো দিতে হবে। আমি মনে করি আর্লিংকে দমিয়ে রাখতে পারলে আমাদের ম্যাচটি জেতার ভালো সুযোগ আছে।’

এই বিভাগের আরও খবর

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি