বাংলাখবর

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : অনেক নাটকীয়তার পর এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এই পর্বের প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয় টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। শুরুটা বাংলাদেশ ভালো করলেও ক্যাচ মিসের মহরায় আর মুস্তাফিজ বাদে অন্যদের বোলিংয়ে খেই হারিয়ে ফেলে। তাতে শ্রীলঙ্কার ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাড় করায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস লড়াইয়ে সাইফ এবং হৃদয়ের অর্ধশতকে ১ বল হাত্র রেখে ৪ উইকেটের জয় পায় টাইগাররা।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। প্রথম বলেই বাউন্ডারি মেরে ম্যাচ সমতায় আনেন জাকের আলী। তখন ৫ বল থেকে মাত্র ১ রান প্রয়োজন। কিন্তু পরের তিন বলে আউট হয়ে যান জাকের ও শেখ মেহেদি। উত্তেজনা বাড়লেও শেষ পর্যন্ত পঞ্চম বলে প্রয়োজনীয় রান তুলে নেন নাসুম আহমেদ। ফলে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমেএশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংসের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। তিনি ২ বলে শূন্য রানে ফেরেন।

ইনিংসের প্রথম ওভারে উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান সাইফ হাসান। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে ৩৪ বলে ৫৯ রানের জুটি গড়েন সাইফ।

দলীয় ৬০ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন লিটন দাস। তিনি ১৬ বলে তিন বাউন্ডারিতি ২৩ রান করে ফেরেন। অঅধিনায়ক আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখলেও ব্যাটিং ঝড় চালিয়ে নিজের অর্ধশতক তুলে নেন সাইফ।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ওপেনিং জুটি বেশ ভুগিয়েছে টাইগারদের। মেন্ডিস-নিশানকা ৫ ওভারের আগেই তুলছিলেন ৪৪ রান। তাসকিনের বলে ২২ রান করা নিশানকা ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।

লংকান টপ অর্ডারের বাকিরা তেমন বড় স্কোর গড়তে পারেননি। ভয়ংকর হয়ে ওঠার আগেই মেন্ডিস ৩৪ রানে ফেরেন মাহেদির বলে।  মিশরাকেও মাত্র ৫ রানে ফিরিয়েছেন মাহেদি। ১৬ রান করা কুশল পেরেরা ফিরেছেন মুস্তাফিজের আঘাতে। ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল শ্রীলঙ্কা।

এরপর দলকে বড় পুঁজির স্বপ্ন দেখাচ্ছিলেন দাসুন শানাকা। ৩ চার ও ৬ ছক্কায় ৩৭ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন শানাকা। অন্য প্রান্তে অবশ্য তাকে তেমন সঙ্গ দিতে পারেননি কেউই। মিডল অর্ডারের বিপর্যয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানে থামে  শ্রীলঙ্কার ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

এই বিভাগের আরও খবর

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা