বাংলাখবর
যুদ্ধের মধ্যেও তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার
বাংলা খবর ডেস্ক : ২০২৬ সালের প্রথম চার মাসে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি থেকে ৭৫০ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরোপিত যুদ্ধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেই তেল বিক্রিতে এমন চমক দেখিয়েছে দেশটি। খবর ডনের।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারসের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অর্জিত সব বৈদেশিক মুদ্রা ইতিমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে জমা দেয়া হয়েছে।
ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে ফারস নিউজ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পাওয়া এই আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। ইরানি কর্মকর্তাদের মতে, বিশ্ববাজারে তেলের দরপতন রোধ ও বিকল্প বিপণনব্যবস্থা জোরদার করার ফলেই এই সফলতা এসেছে।
ফারস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, এই চার মাসে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে, তা দিয়ে আগামী ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত ইরানি সরকারের যাবতীয় জরুরি পণ্য আমদানি ও প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার ব্যয় নির্বাহ করা সম্ভব হবে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। পরে হরমুজ প্রণালিতে ইরানি বন্দর এবং জাহাজগুলোর ওপর নৌ-অবরোধ জারির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্লেষকদের ধারণা ছিল, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের ফলে ইরানের জ্বালানি পরিকাঠামো ভেঙে পড়বে, বন্ধ হয়ে যাবে তেল রপ্তানি। তবে বাস্তবে দেখা যাচ্ছে, সংঘাত পাশ কাটিয়ে দেশটির তেল উত্তোলন ও আন্তর্জাতিক বাজারে তা পৌঁছে দেয়ার ধারাবাহিকতা বজায় রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এশিয়ার বিভিন্ন দেশে বিকল্প উপায়ে তেল সরবরাহ অব্যাহত রাখাই ইরানের আয় বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা
নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান
ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান
সীমান্তে চীনের সঙ্গে ফের উত্তেজনা, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ
সীমান্তে চীনের সঙ্গে ফের উত্তেজনা, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ
খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান
খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান
তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর বৈঠক
তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর বৈঠক
ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার
ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার
এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি
এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো
নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো
