বাংলাখবর
যুক্তরাষ্ট্রে ভেঙে পড়ল এলিভেটেড ওয়াকওয়ে, আহত ২১
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি এলিভেটেড ওয়াকওয়ে ভেঙে পড়েছে। এতে ২১ জন আহত হয়েছেন। আহতদের সবাই কিশোর এবং তাদের মধ্যে পাঁচজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জুন) দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের সার্ফসাইড বিচের একটি পার্কে বৃহস্পতিবার উঁচু ওয়াকওয়ের কিছু অংশ ধসে পড়লে ২১ কিশোর আহত হন বলে শহরের কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের মধ্যে পাঁচ কিশোরকে আকাশ পথে এবং অন্য ১৬ জনকে সড়ক পথে হাসপাতালে নেওয়া হয়।
অবশ্য শহরের কর্মকর্তারা জানিয়েছেন, আহত কিশোরদের মধ্যে কেউই প্রাণঘাতী আঘাত পায়নি।
নিউইয়র্ক টাইমস বলছে, দুর্ঘটনায় আহত কিশোররা সবাই ১৪ থেকে ১৮ বছর বয়সী। হিউস্টনের বাইরে সাইপ্রেস ও টমবল থেকে এবং সান আন্তোনিওর বাইরে স্প্রিং ব্রাঞ্চ থেকে তারা এখানে ঘুরতে এসেছিল। তারা মূলত বায়উ সিটি ফেলোশিপ পরিচালিত গ্রীষ্মকালীন শিবিরের অংশ হিসাবে সেখানে গিয়েছিল বলে শহরের কর্মকর্তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র সৈকত এবং মেক্সিকো উপসাগরের দৃশ্য উপভোগের সুযোগ সম্বলিত সমুদ্রতীরবর্তী বিনোদন এলাকা স্টাহলম্যান পার্কে (স্থানীয় সময়) দুপুর ১ টায় এলিভেটেড ওয়াকওয়েতে ধসের এই ঘটনা ঘটে।
ঘটনার কারণ এখনও তদন্তাধীন বলে শহরের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন।
হিউস্টনের মেমোরিয়াল হারম্যান হাসপাতালে পাঁচ কিশোরকে হেলিকপ্টারে এয়ারলিফট করা হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া আহত অন্য কিশোরদের মধ্যে ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রায় ১০ জনকে ব্যক্তিগত গাড়িতে করে নেওয়া হয়।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
