বাংলাখবর
যুক্তরাষ্ট্রের মন্টানায় টিকটক নিষিদ্ধের বিরুদ্ধে মামলা
বিবিসি: যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে টিকটক নিষিদ্ধের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল সোমবার অঙ্গরাজ্যটির ডিস্ট্রিক্ট কোর্টে এ মামলা করেছে চীনভিত্তিক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।
১৭ মে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় টিকটক নিষিদ্ধ করা হয়। এর কারণে সেখানকার বাসিন্দারা ব্যক্তিগত ডিভাইসে টিকটক ব্যবহার করতে পারবেন না। অঙ্গরাজ্যটির গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট টিকটক নিষিদ্ধ করার আইনে সই করেছেন। আগামী বছরের ১ জানুয়ারি থেকে আইনটি কার্যকর হওয়ার কথা।
মন্টানার এ সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের বাক্স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক ও ‘আইনবহির্ভূত’ অভিহিত করেছে টিকটক কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে তারা জানায়, ‘আমাদের ব্যবসা ও মন্টানার হাজার হাজার টিকটক ব্যবহারকারীর সুরক্ষা নিশ্চিতে আমরা এই অসাংবিধানিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।’
টিকটক নিষিদ্ধের আইনে বলা হয়েছে, মন্টানার সীমানার ভেতর অবস্থান করে কেউ টিকটক ব্যবহার করতে পারবেন না। আইন অমান্য করলে প্রতিদিন ১০ হাজার ডলার জরিমানা গুনতে হবে। এমনকি অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে তাদের অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে নিতে হবে। তা না হলে তাদেরও জরিমানার মুখে পড়তে হবে।
মন্টানার এমন পদক্ষেপের পরপরই টিকটক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার মধ্য দিয়ে মন্টানার লাখ লাখ জনগণের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা মন্টানার ভেতরে ও বাইরে আমাদের ব্যবহারকারীদের অধিকার রক্ষার জন্য কাজ চালিয়ে যাচ্ছি।’
গত এপ্রিল মাসে মন্টানার আইনপ্রণেতারা ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধসংক্রান্ত একটি বিল উত্থাপন করেন। পরে ৫৪-৪৩ ভোটে সেটি পাস হয়।
টিকটকের মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স। প্ল্যাটফর্মটির বিরুদ্ধে অভিযোগ, তারা মার্কিন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তা চীনের হাতে তুলে দিচ্ছে। এ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এ জন্য মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এনার্জি অ্যান্ড কমার্স কমিটির সামনে জেরার মুখোমুখি হতে হয়েছে টিকটকের সিইও শাও জি চিউকে।
যদিও টিকটিক কর্তৃপক্ষ বরাবর গুরুতর এ অভিযোগ অস্বীকার করে এসেছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্যদের ব্যবহৃত সব ডিভাইসে টিকটক নিষিদ্ধ করা হয়েছে। এমনকি হোয়াইট হাউস দেশটির বিভিন্ন সরকারি সংস্থায় ব্যবহার করা মুঠোফোনসহ অন্যান্য ডিভাইস থেকে টিকটক সরানোর নির্দেশ দিয়েছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
