বাংলাখবর
ম্যারাডোনার অনুপ্রেরণায় ইংল্যান্ডকে হারাতে চায় আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক : ডিয়েগো ম্যারাডোনা আর ১৯৮৬ বিশ্বকাপ একে অপরের পরিপূরক। একক ণৈপুণ্যেও যে সোনালি ট্রফিটা জেতানো যায় তা ম্যারাডোনাই দেখিয়েছেন মেক্সিকো বিশ্বকাপে।
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।
একেই তো বিশ্বকাপের ম্যাচ আবার ১৯৮২ সালের ‘ফকল্যান্ড যুদ্ধের’ পর মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা। ম্যাচটা তাই বিশেষ কিছু হয়ে দাঁড়িয়েছিল। সেই ম্যাচে ম্যারাডোনার জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় পায় আর্জেন্টিনা।
একটি বিতর্কিত গোলের সঙ্গে গোল অব দ্য সেঞ্চুরি করেন ম্যারাডোনা। বিতর্কিত গোলটি পরে ম্যারাডোনা নাম দেন ‘ঈশ্বরের হাত’ নামে। সেই জয়কে অনেকে মাঠের বাইরে যুদ্ধের এক প্রতীকী ‘প্রতিশোধ’ হিসেবে দেখেন।
আজ রাতে আটলান্টায় আরেকটি লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড-আর্জেন্টিনা।
প্রয়াত ম্যারাডোনোর অনুপ্রেরণা নিয়েই সেমিফাইনাল খেলতে নামতে চায় আর্জেন্টিনা। এমনটিই জানিয়েছেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনা এককভাবে যা করেছেন তা চেষ্টা করা অসম্ভব হলেও লিওনেল মেসি করতে পারেন বলে মনে করছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে আলিস্টার বলেছেন, ‘সম্প্রতি সামাজিক মাধ্যমে বিভিন্ন ক্লিপ ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে গত কয়েক দিন ধরে। এসব আমাদের বেশ সাহায্য করছে, কারণ আমাদের জন্য ডিয়েগো কী ছিলেন তা মনে করিয়ে দিচ্ছে।
মেক্সিকো বিশ্বকাপে ম্যারাডোনা যা করেছেন আজ নিজেরাও তাই করতে পারবেন বলে বিশ্বাস আলিস্টারের। লিভারপুলের মিডফিল্ডার বলেছেন, ‘ডিয়েগো আমাদের দেশের জন্য একটা প্রতীক। আশা করি, ১৯৮৬ সালে ওই দলটা যা করেছিল, আমরাও তেমন কিছু অর্জন করতে পারব।’
আটলান্টায় ম্যারাডোনা হয়ে উঠবেন মেসি এমনটা জানিয়ে অ্যালিস্টার বলেছেন, ‘ডিয়েগো যা করেছিলেন, তা করার চেষ্টা করা অসম্ভব। হয়তো কেবল লিওই তা করতে পারে।’
এই বিভাগের আরও খবর
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি