বাংলাখবর
মেসির নৈপুণ্যে ৩-২ গোলে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক : মেসির নৈপুণ্যে ৩-২ গোলে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা।আর্জেন্টিনা জালে দুই গোল পাঠিয়ে জয়ের স্বপ্নই বুনেছিল মিশর। লিওনেল মেসির পেনাল্টি মিসে সেই সম্ভাবনা জোরাল হয়েছিল। কিন্তু ম্যাচের বয়স বাড়তেই খেলায় ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। রোমাঞ্চ শেষে পাঁচ গোলের থ্রিলারে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখেছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল দিয়ে শেষ ষোলোতে চমৎকার এক জয় পেল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ১৬-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মোস্তফা জিকোর দুর্দান্ত গোলে জোড়া গোলে এগিয়ে গিয়েছিল মিশর। তবে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের পায়ের ওপর মারওয়ান আত্তিয়া দাঁড়িয়ে থাকায় ভিএআরের দ্রুত হস্তক্ষেপের পর ঘটনাটি ফাউল হিসেবে ধরা হয় এবং শেষ পর্যন্ত মিসরের গোলটি বাতিল করে দেন রেফারি। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ থাকেনি মিসরের। সেই মোস্তফা জিকোর গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর।
মিশরের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছে আর্জেন্টিনা।ম্যাচের ১৫ মিনিটে মিশরের ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম গোল করে দলকে এগিয়ে দেন। এর কিছুক্ষণ পর পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি। গোল হজমের পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি অফসাইডের দাবিতে রেফারির কাছে তীব্র প্রতিবাদ জানান। তবে রিপ্লেতে দেখা যায়, গোলটি সম্পূর্ণ বৈধ ছিল এবং রেফারি নিজের সিদ্ধান্ত বহাল রাখেন।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া আর্জেন্টিনা একের পর এক আক্রমণ চালাতে থাকে। কিন্তু খেলার ধারার বিপরীতে ৬৭ মিনিটে আবারও গোল হজম করে বসে স্কালোনির শিষ্যরা। মিসরের মোস্তফা জিকো চমৎকার এক ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করলে জার্মানি ও ব্রাজিলের মতো টুর্নামেন্ট থেকে আর্জেন্টিনার বিদায় ঘণ্টা বাজার শঙ্কা জাগে।
যখন মনে হচ্ছিল বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রা শেষ হতে চলেছে, ঠিক তখনই নিজেদের চেনা রূপে ফেরে আর্জেন্টিনা। ম্যাচের ৭৯ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত এক হেডে গোল করে আর্জেন্টিনার হয়ে প্রথম ব্যবধান কমান ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই গঞ্জালো মন্তিয়েলের অ্যাসিস্ট থেকে লড়াইয়ের ৮৩ মিনিট নিজের জাদুকরী বাঁ-পায়ের শটে বল জালে জড়ান অধিনায়ক লিওনেল মেসি। স্টেডিয়ামে তখন উল্লাসের জোয়ার, ম্যাচে ফেরে ২-২ সমতা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ে (৯০+৩ মিনিট) মিশরীয় ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়ে জয়সূচক গোলটি করেন এনজো ফার্নান্দেজ।
বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা। আজ সোমবার আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১০টায়। কেপ ভার্দে ম্যাচের শুরুর একাদশ থেকে এই ম্যাচে ৩টি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। ফাকুন্দো মেদিনার জায়গায় শুরুর একাদশে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো।
আক্রমণভাগে প্রথম চার ম্যাচে শুরুর একাদশে ছিলেন লাউতারো মার্টিনেজ। তবে আজ বেঞ্চে বসতে হচ্ছে তাকে। লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগ সামলাবেন চোট কাটিয়ে পূর্ণরূপে ফেরা হুলিয়ান আলভারেজ।
এই বিভাগের আরও খবর
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
