বাংলাখবর
মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকলেও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিজের সিদ্ধান্তে অটল থাকবে। আইসিসি প্রেসিডেন্ট তোমোকো আকানে স্পষ্ট ভাষায় বলেন, ‘যাই ঘটুক না কেন দায়িত্ব পালন চালিয়ে যাব।
নিজের সিদ্ধান্তে অটল থাকব।’
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, রবিবার টোকিওতে একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন জাপানি নাগরিক আকানে।
তিনি ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। একই বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।
মূলত এর পর থেকেই আদালতটির ওপর ওয়াশিংটনের চাপ বাড়তে থাকে।
গত মাসে যুক্তরাষ্ট্র আকানে ও আইসিসির আরেক কর্মকর্তা আবদুলায়ে সাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেন, আইসিসির এমন কার্যক্রমে তারা সরাসরি জড়িত, যার মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সম্মতি ছাড়া কর্মকর্তাদের তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচারের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
আকানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় জাপান এটিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছে।
দেশটি জানিয়েছে, গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে কার্যকর রাখতে জাপান ধারাবাহিকভাবে আইসিসিকে সমর্থন করে আসছে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা
নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান
ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান
সীমান্তে চীনের সঙ্গে ফের উত্তেজনা, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ
সীমান্তে চীনের সঙ্গে ফের উত্তেজনা, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ
খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান
খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান
তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর বৈঠক
তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর বৈঠক
ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার
ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার
এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি
এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো
নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো
