বাংলাখবর

মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির

বাংলা খবর ডেস্ক : ইরানের চলমান অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দেশে উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

বার্ষিক ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন বাধা ও নিষেধাজ্ঞার মধ্যেও সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের প্রশংসা করেন তিনি।

আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, দেশের অর্থনৈতিক সমস্যাগুলো মোকাবিলায় নিজস্ব উৎপাদনের ওপর আরও বেশি নির্ভর করতে হবে। যেসব পণ্য দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না, কেবল সেগুলোই প্রয়োজন অনুযায়ী ও বিচক্ষণতার সঙ্গে আমদানি করা উচিত।

দেশের তরুণ ও মেধাবীদের নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় ঐক্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যা মানুষের মনোবল দুর্বল করে দেয়। ‘যুদ্ধ নাকি আলোচনা’—এ ধরনের বিতর্ক উসকে দিয়ে সমাজে বিভেদ ও সংঘাত তৈরি করা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

শিক্ষক, চিকিৎসক এবং সন্তানদের মানুষ করার দায়িত্ব পালনকারী মায়েদের প্রশংসা করে তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে যেকোনো বিদেশি বাধা মোকাবিলা করা সম্ভব।

সূত্র- প্রেস টিভি

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

সীমান্তে চীনের সঙ্গে ফের উত্তেজনা, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ

খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান

তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর বৈঠক

ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার

এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি

ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো