বাংলাখবর

মার্কিন ট্যাঙ্কার জব্দ ইরানি বাহিনীর

বাংলা খবর ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সামরিক পরাশক্তি। আর ইরান দীর্ঘদিনের অবরোধে ক্ষতবিক্ষত একটি এশিয়ান দেশ। তবে বর্তমানে চিত্র এক্কে বারে ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। চীনের কারণে মধ্যপ্রাচে বদলে যাওয়া ইরানের গায়েও লেগেছে। আর তাতে নতুন শক্তি অর্জন করেছে এ দেশটি।

এবার ইরানের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের দেশ ওমান উপসাগর থেকে একটি তেল ট্যাঙ্কার আটক করার দাবি করেছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কারটি ইরানের একটি নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর সেটিকে আটক করা হয় বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। জানা যায়, ট্যাঙ্কারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিল। এটি যে মার্কিন যুক্তরা্ষ্ট্রের ট্যাঙ্কারটি তা নিশ্চিত করেছে ইরান।

তবে ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ট্যাঙ্কারটির ধাক্কায় ইরানি নৌকার বেশ কয়েকজন আহত হয়েছেন এবং দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

এদিকে এর আগে মার্কিন নৌবাহিনী জানায়, ওমান উপসাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানি বাহিনী।

মার্কিন যুক্তরাষ্ট্র জানায় স্যাটেলাইন ট্র্যাকিং তথ্যে দেখা যায়, বৃহস্পতিবার বিকেলে ট্যাঙ্কারটি ওমানের রাজধানী মাস্কটের ঠিক উত্তরে ওমান উপসাগরে অবস্থান করছিল। ট্যাঙ্কারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টোনের দিকে যাচ্ছিল। এ সময় সেটি আটক করে ইরান।

জানা যায়, সাগরের যে স্থানে ট্যাঙ্কারটি আটক করা হয়, সেখান দিয়ে বিশ্বের সাগরবাহী তেলের অন্তত এক তৃতীয়াংশ ট্যাঙ্কার পাড়ি দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় সেটি নিরপেক্ষ এলাকা।

অন্যদিকে যুক্তরাষ্ট্র অবিলম্বে ট্যাঙ্কারটি ছেড়ে দিতে বলেছে। বাহরাইনভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানায়, ‌'ইরান অব্যাহতভাবে আঞ্চলিক পানিসীমার মধ্যে চলাচলকারী নৌযানগুলোকে হয়রানি করছে।'

উপসাগরের স্পর্শকাতর পানিসীমার মধ্যে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দফা বিরোধ ঘটেছে। সূত্র : আল জাজিরা

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স