বাংলাখবর
মার্কিন আগ্রাসনের কারণে পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনা করছে অনেক দেশ: ইরান
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড অনেক দেশকে পারমাণবিক অস্ত্র অর্জনের কথা ভাবতে প্ররোচিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। এছাড়া তিনি বলেছেন, ওয়াশিংটনের কর্মকাণ্ড বিশ্বজুড়ে পারমাণবিক অস্থিতিশীলতার একটি আবহ তৈরি করেছে।
শনিবার (২২ আগস্ট) ইরানের অধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। রেজাই বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান আক্রমণের নির্বুদ্ধিতা বিশ্বে পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষাকে উসকে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এটা স্পষ্ট হয়ে গেছে যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্যপদ যুক্তরাষ্ট্রকে আক্রমণ করা থেকে বিরত রাখতে পারবে না।’
রেজাই আরও বলেন, ‘আমেরিকানরা আলোচনা ও কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং এমনকি ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে তাদের নিজেদের স্বাক্ষরও লঙ্ঘন করেছে।’
এ কারণে ইরানের সামরিক ও কূটনৈতিক কৌশল হালনাগাদ করা প্রয়োজন বলে তিনি মনে করেন। এ বিষয়ে ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের আলোচনা লঙ্ঘন এবং ইরানের প্রতি দেশটির অঙ্গীকার ভঙ্গের পরিপ্রেক্ষিতে, বিশ্বের বাকি অংশের প্রতি আমাদের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি সংস্কার করা প্রয়োজন।’
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা
নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান
ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান
সীমান্তে চীনের সঙ্গে ফের উত্তেজনা, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ
সীমান্তে চীনের সঙ্গে ফের উত্তেজনা, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ
খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান
খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান
তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর বৈঠক
তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর বৈঠক
ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার
ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার
এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি
এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো
নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো
