বাংলাখবর
মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষে তিন পাইলট নিহত
বাংলা খবর ডেস্ক : ইউক্রেনের মধ্যাঞ্চলের আকাশে দুটি এল-৩৯ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে অন্তত তিন পাইলট মারা গেছেন। শনিবার দেশটির বিমান বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে তিন পাইলটের এই প্রাণহানির ঘটনা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ রাশিয়ার সাথে যুদ্ধরত ইউক্রেনেকে পশ্চিমাদের দেওয়া এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণে ব্যাপক প্রচেষ্টা শুরু করা হয়েছে।
এর মাঝেই দেশটিতে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পশ্চিমারা ইউক্রেনের যুদ্ধের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে ৬১টি এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
দেশটির বিমানবাহিনী বলেছে, নিহত তিন পাইলটের একজনের নাম জুস। আন্তর্জাতিক গণমাধ্যমে অসংখ্য সাক্ষাৎকার দেওয়ার পর সুপরিচিত হয়ে উঠেছিলেন তিনি।
টেলিগ্রামে নিজেদের অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এটি আমাদের সবার জন্য বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।
মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।
সূত্র: রয়টার্স।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
