বাংলাখবর
মরক্কোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৪
বাংলা খবর ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ মরক্কোর পাহাড়ি এলাকা আজিলাল প্রদেশে গতকাল রোববার ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটিতে এটি ভয়াবহ দুর্ঘটনা বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমএপিকে বলেছেন, একটি মিনিবাস দেমনাত শহরে যাচ্ছিল। সাপ্তাহিক বাজারে যাওয়ার জন্য বাসটিতে অনেক যাত্রী ছিল। পথিমধ্যেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর শোনা মাত্রই ঘটনাস্থলে দেশটির পুলিশের বিশেষায়িত বাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে- তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে এমএপির খবরে বলা হয়েছে।
এর আগে গত গ্রীষ্মে দেশটি আরেক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছিল।
এ ছাড়া ২০১৫ সালে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ তান-তানে বাস দুর্ঘটনায় ৩৩ জনের প্রাণহানি ঘটে। যাদের বেশির ভাগই স্কুলের শিশু শিক্ষার্থী ছিল। ২০১২ সালে দেশটিতে আরেক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ জন নিহত হয়।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
