বাংলাখবর
মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন যুদ্ধজাহাজ 'ইউএসএস জর্জ ওয়াশিংটন'
বাংলা খবর ডেস্ক : মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে এবং দীর্ঘমেয়াদে মোতায়েন থাকা 'ইউএসএস আব্রাহাম লিংকন'-এর স্থলাভিষিক্ত হতে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী 'ইউএসএস জর্জ ওয়াশিংটন'। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেনটকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেছে।
সেনটকমের বিবৃতিতে জানানো হয়, পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে 'জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ' সেন্টকমের দায়িত্বপ্রাপ্ত মধ্যপ্রাচ্য অঞ্চলে তাদের কার্যক্রম শুরু করেছে।
ইরান সংঘাতের প্রেক্ষাপটে ইউএসএস আব্রাহাম লিংকন রণতরীটি দীর্ঘ সময় ধরে সাগরে অবস্থান করছিল। এর ফলে রণতরীটিতে থাকা নাবিক ও সামরিক কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে বলে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন আইনপ্রণেতা ও ক্রু সদস্যদের পরিবারগুলো। সম্প্রতি এই রণতরী থেকে এক মার্কিন নাবিক নিখোঁজ হওয়ার পর সেখানকার মানবেতর জীবনযাপন ও মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে মার্কিন সামরিক বাহিনীতে ব্যাপক আলোচনা তৈরি হয়।
মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে, ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে গত ৫ আগস্ট ভিয়েতনামে যাত্রাবিরতি করেছিল। এটি একটি পূর্বপরিকল্পিত পরিবর্তন (রোটেশন) ছিল। তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে চলে আসায় বর্তমানে ওই অঞ্চলে সাময়িকভাবে কোনো মার্কিন বিমানবাহী রণতরী থাকছে না।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা
নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান
ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান
সীমান্তে চীনের সঙ্গে ফের উত্তেজনা, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ
সীমান্তে চীনের সঙ্গে ফের উত্তেজনা, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ
খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান
খাদ্যসংকট, বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান
তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর বৈঠক
তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির দেশগুলোর বৈঠক
ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার
ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার
এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি
এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো
নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মাচাদো
