বাংলাখবর
ভয়াবহ দাবানল পর্তুগালে : সরানো হলো ১৪০০ মানুষকে
বাংলা খবর ডেস্ক : পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেমিরায় ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। ইতোমধ্যে হাজার হাজার হেক্টরজুড়ে ছড়িয়ে পড়া এই দাবানলের জেরে শহরটির বিভিন্ন এলাকা থেকে প্রায় ১ হাজার ৪০০ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন দেশটির দুর্যোগ মোকাবিলা ও ফায়ার সার্ভিস দপ্তরের কর্মীরা।
ব্রিটিশ বার্তাসংস্থা স্কাই নিউজের পর্তুগাল শাখার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত শনিবার থেকে শুরু হওয়া এই দাবানলে ওডেমিরায় ইতোমধ্যে পুড়ে গেছে অন্তত ৬ হাজার ৭০০ হেক্টর পরিমাণ জমির গাছাপালা ও ফসল। শুরু থেকেই প্রায় ৯০০ জন ফায়ার সার্ভিস কর্মী এবং ৬টি পানিবাহী বিমান দাবানল নেভানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।
পর্তুগালের জরুরি অবস্থা ও বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষের কমান্ডার জোসে রিবেইরো স্কাই নিউজ পর্তুগালকে বলেন, ‘দেশজুড়ে চলমান তাপপ্রবাহ এবং জোর বাতাস আগুন নিয়ন্ত্রণে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করছে। পরিস্থিতি খুবই উদ্বেগজনক।’
সোমবার সূর্যাস্তের আগেই দাবানলের ধোঁয়ায় অন্ধকার হয়ে উঠেছিল ওডেমিরার আকাশ। শহরের মেয়র হেলদের গুয়েরিয়েরিও রয়টার্সকে বলেন, ওডেমিরার পরিস্থিতি এখন খুবই ‘কঠিন, জটিল এবং সংকটপূর্ণ’।
তিনি আরও জানান, দাবানলে ইতোমধ্যে ভস্মিভূত হয়েছে ওডেমিরার ‘মনচিক’ অঞ্চল, যেটি মূলত শহরের পর্যটন এলাকা। এছাড়া আগুন গ্রাস করেছে ওডেমিরা পৌর অঞ্চলের অন্তর্গত মোট ১৯টি গ্রামকে। উপদ্রুত এলাকাগুলোতে সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে নগর কর্তৃপক্ষ।
ইউরোপের পর্যটনের মৌসুম মূলত শুর হয় বসন্তের শেষে এবং গ্রীষ্মের শুরুতে। কিন্তু চলতি বছর গ্রীষ্মের শুরু থেকে একের পর এক দীর্ঘ তাপপ্রাবহে পুড়ছে পর্তুগাল সহ দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশ।
ফলে একদিকে পর্তুগালে চলতি বছর পর্যটকদের আগমন ঘটেছে বিগত বছরগুলোর তুলনায় অনেক কম, অন্যদিকে যেসব পর্যটক দেশটিতে গিয়েছেন— তাদের অনেকেই গরমজনিত নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
