বাংলাখবর

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির বিপক্ষে ৪-২ গোলে জেতা মরক্কো রানার্সআপ হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে। তবে স্কটল্যান্ড হেরে গেলেও তৃতীয় দল হিসেবে নকআউটে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রেখেছে।

ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলোর পথে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দলের মুখোমুখি হবে। ফলে বর্তমান হিসাব অনুযায়ী সেই দল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জাপনের। অন্যদিকে মরক্কো খেলবে গ্রুপ ‘এফ’-এর শীর্ষ দলের বিপক্ষে, যেখানে সবচেয়ে এগিয়ে আছে নেদারল্যান্ডস।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে দিনভর আলোচনা থাকলেও দলটির প্রথম একাদশে ছিলেন না তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তবে তাকে বিরতির পর মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি।

এদিন ম্যাচের সপ্তম মিনিটেই ভিনির গোলে এগিয়ে যায় ব্রাজিল। তরুণ উইঙ্গার রায়ান সেন্টার-ব্যাককে চাপে ফেলতে এগিয়ে আসছিলেন—এ সময় বলটি দূরে সরিয়ে দেওয়াই ছিল সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। কিন্তু ম্যাককেনার প্রথম স্পর্শটি হয়ে যায় অনেক বেশি ভারী। ফলে বলের দখল ফিরে পান বোর্নমাউথের এই ডিফেন্ডার। তবুও বিপদ এড়ানো যায়নি। ঠিক তখনই সুযোগ পেয়ে যান ভিনিসিয়ুস। অসাধারণ স্থিরতা দেখিয়ে তিনি গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে সহজেই বল জালে জড়ান।

প্রথমার্ধের যোগ সময়ের তৃতীয় মিনিটে জোড়া গোল পূর্ণ করেন ভিনি। স্কটল্যান্ডের রক্ষণভাগের ছিল একেবারেই নিষ্প্রভ প্রদর্শনী। বারবার সুযোগ পেলেও তারা বিপদমুক্ত করতে পারেনি বল। এরপর সুযোগসন্ধানীর মতো হাজির হন ভিনিসিয়ুস। পেছনের পোস্টে ভেসে আসা একটি ক্রসে সহজ হেডে বল জালে পাঠিয়ে দেন তিনি।

এই গোলের সময় গোলরক্ষক অ্যাঙ্গাস গান ও ডিফেন্ডার নাথান প্যাটারসনের অবস্থান এবং রক্ষণভাগের সমন্বয় ছিল হতাশাজনক, যা স্কটল্যান্ডের জন্য আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে মাতেউস কুনিয়ার গোলে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। এক শক্তিশালী ট্যাকলে বলের দখল কেড়ে নেওয়ার পর দুর্দান্ত দক্ষতায় সামনে এগিয়ে যান মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। এরপর নিখুঁত পাস বাড়িয়ে দেন কুনিয়ার দিকে, আর তিনি জোরালো শটে বল জালে পাঠিয়ে দলের তৃতীয় গোলটি করেন।

ম্যাচে আর কোনো গোল না হলে শেষ পযন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই বিভাগের আরও খবর

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি