বাংলাখবর

ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ‘ডিটেনশন সেন্টার’ তৈরির ঘোষণা

বাংলা খবর ডেস্ক : অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার মুম্বাইয়ে ডিটেনশন সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের যেহেতু সরাসরি কারাগারে রাখা সম্ভব নয়, তাই তাদের রাখার জন্য মুম্বাইয়ে একটি উন্নতমানের ডিটেনশন সেন্টার নির্মাণ করা হবে।

তিনি বলেন, আমরা দেখেছি সাম্প্রতি অবৈধ বাংলাদেশিসহ, মাদক মামলা, অবৈধ প্রবেশের ঘটনায় জড়িত অধিকাংশই বিদেশি নাগরিক; তাদের সরাসরি আমাদের কারাগারে রাখা যায় না। তাদের আলাদা ডিটেনশন সেন্টারে রাখতে হয়, তাই মুম্বাই মিউনিসিপ্যালিটি (বিএমসি) আমাদেরকে ডিটেনশন সেন্টার বা আটক শিবির নির্মাণের জন্য জমি দিয়েছে। কিন্তু সেই জমি ডিটেনশন সেন্টারের মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই আমরা বিএমসির কাছে অন্য জমি চেয়েছি। সুতরাং, মুম্বাইয়ে একটি ভালো আটক কেন্দ্র নির্মাণ করা হবে।  

এদিকে মুম্বাই পুলিশের মানব পাচার বিরোধী সেল জানিয়েছে অবৈধভাবে বসবাসরত এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করেছেন তারা। ওই দম্পতি মুম্বাইয়ে থানে এলাকার কল্যাণে বসবাস করে আসছিল।  

থানে পুলিশ জানিয়েছে, এই দম্পতি সবুজ সানোয়ার শেখ এবং বৃষ্টি সবুজ শেখ, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বাড়ি ভাড়া দেওয়ায় বাড়ির মালিক মুস্তাফা মুনশির বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

সূত্র: এএনআই

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা