বাংলাখবর
ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০
বাংলা খবর ডেস্ক : স্থানীয় সময় শনিবার (২৬ আগস্ট) ভোররাতে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে।
প্রাথমিকভাবে জানা গেছে, তীর্থযাত্রীরা কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার কাজ করছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশির ভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। অনেকেই আগুন লাগার পর বগি থেকে বের হতে পারলেও প্রবীণরা পারেননি।
আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহতরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে।
ঘটনার আধাঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। অবশেষে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় দক্ষিণ রেলওয়ে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং রেলওয়ের কর্মীরা আগুন নেভানোর পর বগি থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো বের করে।
মাদুরাই জেলা কালেক্টর এম এস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আরও ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির দক্ষিণ রেলওয়ে বিভাগ জানিয়েছে, নিহতদের পরিবারকে ১০ লক্ষ রূপি করে দেওয়া হবে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এটি ছিল একটি পর্যটন ট্রেন। ঘটনার সময় ট্রেনটি মাদুরাই রেল স্টেশনের বাইরে বোড়ি লেনে দাঁড়িয়ে ছিল। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান।
সূত্র : হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
