বাংলাখবর
ভারতের দুটি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি
স্পোর্টস ডেস্ক : গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। গতকাল অজ্ঞাতনামা এক ই–মেইল থেকে ভারতের দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) হুমকি পায়।
এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ। যেখানে আগামী ১১ মে এ মাঠে গুজরাট ও দিল্লির ম্যাচ হওয়ার কথা ছিল। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে এবারের আইপিএল আগেই স্থগিত ঘোষণা করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামও উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন।
টাইমস অব ইন্ডিয়াকে মেইলের বিষয়টি নিশ্চিত করেছে ডিডিসিএর এক শীর্ষ কর্মকর্তা। মেইলের বিষয়টি এরই মধ্যে দিল্লি পুলিশকে জানানো হয়েছে। সংবাদমাধ্যমকে ডিডিসিএর ওই শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ, আমরা একটা হুমকি পেয়েছে সঙ্গে সঙ্গে তা দিল্লি পুলিশকে জানানো হয়েছে। তারা এরই মধ্যে কাজ করেছে, কিছু সময় আগে মাঠও পরিদর্শন করেছে।’
গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকির পর গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়কারী দল (বিডিডিএস) ও আহমেদাবাদ সিটি পুলিশের ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে চান্দখেদা পুলিশ পুরো এলাকা ব্যাপকভাবে তল্লাশি চালায়। তারা স্টেডিয়াম, ড্রেসিংরুম, আসন এলাকা, গ্যালারি, ভিআইপি বক্স, মিডিয়া সেন্টার এবং বাইরের প্রাঙ্গণ তল্লাশি করে, কিন্তু কোনো বিস্ফোরক খুঁজে পায়নি।
অবশ্য মেইলটি কোথা থেকে এসেছে, পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে। জোন-২–এর ডিসিপি ভারতকুমার রাঠৌদ বলেন, ই–মেইলটি পাঠাতে দ্য অনিয়ন রাউটার ব্রাউজার ও ভিপিএন ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ই–মেইলটি জার্মানি বা রোমানিয়া থেকে পাঠানো হয়েছে।
এদিকে ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করা হয়েছে। বন্ধ হয়েছে পাকিস্তান সুপার লিগও। এরই মধ্যে পিএসএলের বাকি ম্যাচ পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা