বাংলাখবর

ভারতীয় ওয়েবসাইটে বাংলাদেশি পতাকা দিয়ে হ্যাকারদের বার্তা

বাংলা খবর ডেস্ক : গেল কয়েক দিন আগে বাংলাদেশের সাইবার জগতে হামলার হুমকি দিয়েছিল হ্যাকারদের একটি দল। হ্যাকার দলটি নিজেদের ভারতীয় বলে দাবি করে। এই হুমকির মধ্যেই উল্টো ভারতের উত্তর প্রদেশের একটি স্কুলের ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ উঠেছে বাংলাদেশি হ্যাকারদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে ওয়েবসাইট হ্যাক করার বিষয়টি প্রথম স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। হ্যাক করার পরই স্কুলের ওয়েবসাইটের হোমপেজে বাংলাদেশের লাল-সবুজ পতাকা লাগানো একটি বার্তা ভেসে ওঠে।

সেই বার্তায় লেখা ছিল- ‘আমরা বাংলাদেশি মুসলিম হ্যাকাররা কখনই আমাদের সাইবার স্পেসকে নোংরা করার চেষ্টা করি না। আমরা যেখানে থাকি, সেখানে নিপীড়নের বিরোধিতা করি। আমরা স্বাধীনতার প্রতিনিধিত্ব করি। যখন স্বাধীনতা ঝুঁকির মধ্যে থাকে, তখন আমরা প্রযুক্তিগত ব্যবস্থার সাধারণ বিবর্তন ঘটাই। আমাদের স্মরণ করুন।’

বার্তার শেষে একাধিক কোড নাম দিয়ে সাইন অব মেসেজ করা হয়। যেখানে লেখা ছিল ‘জয় বাংলা’ ও ‘বাংলাদেশ’।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এখনও পর্যন্ত তারা এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি।

সম্প্রতি একটি সাইবার সিকিউরিটি ফার্মের গবেষকরা একটি হ্যাকটিভিস্ট গ্রুপের কার্যকলাপের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রায় শতাধিক ওয়েবসাইটে হানা দিয়েছে বাংলাদেশের হ্যাকটিভিস্ট গ্রুপ ‘মিস্ট্রিয়াস টিম বাংলাদেশ’। এই হ্যাকার গ্রুপটি ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস (ডিডিওএস) ব্যবহার করে ২০২২ সালের মার্চ মাস থেকে বিভিন্ন ডোমেইনে হানা দিচ্ছে। গোয়েন্দাদের (আইবি) ধারণা, এই হ্যাকটিভিস্ট গ্রুপটি প্রাথমিকভাবে ধর্মীয় এবং রাজনৈতিক কারণ দ্বারা অনুপ্রাণিত এবং ভারতের মধ্যে বিভিন্ন সেক্টরকে তারা লক্ষ্যবস্তু করেছে। ওই ঘটনার পরেই স্কুলের ওয়েবসাইটে সাইবার হামলার শিকার হলো।

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স