বাংলাখবর
ভরিতে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস
বাংলা খবর ঢাকা : ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৬ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ১০১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।
বুধবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৫ টাকা ও ৯৪ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা।
এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এই বিভাগের আরও খবর
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই