বাংলাখবর
ব্রাজিলে বৃষ্টি, ধস ও বন্যায় মৃত ২১
বাংলা খবর ডেস্ক : প্রবল বৃষ্টির পর ধস ও বন্যায় নাজেহাল ব্রাজিল। এখনো পর্যন্ত ২১ জন মারা গেছেন। সরকারি মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ব্রাজিল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। রিও গ্র্যান্ডে ডো সুলেতে ২৪ ঘণ্টারও কম সময়ে ১২ ইঞ্চির বেশি বৃষ্টি পড়েছে।
পানি কিছুটা কমার পর সেখানে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে বন্যা ও ধসে ২১ জন মারা গেছেন।
গত সোমবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। কয়েকশ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।
ছয় হাজারের বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হন। কারণ, বৃষ্টির পরেই শুরু হয় বন্যা ও ধস। লুয়ানা দা লুজ শহরের এক বাসন্দা বলেছেন, ‘সকাল থেকে বন্যার জল বাড়িতে ঢুকে পড়েছে। আমরা উঁচু জায়গায় জিনিসপত্র রাখতে শুরু করি।
তাতেও কোনো লাভ হয়নি।’
ব্রাজিলে বন্যার পর উদ্ধার ও ত্রাণের কাজে নেমেছে পুলিশ। বাড়িতে ঢুকে গেছে বন্যার পানি। নোভা বাসানো শহরের বাসিন্দা রেগিনাটো বলেছেন, তিনি সব হারিয়ে বিপর্যস্ত বোধ করছেন। তার বাড়িতে আর কিছুই অবশিষ্ট নেই।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, ফেডারেল সরকার সাহায্য করতে প্রস্তুত। তিনি বলেন, ‘সমস্যা হলে মানুষকে বাঁচাতে ফেডারেল সরকার সেখানে কাজ করবে।’ আবহাওয়া অফিস জানিয়ে, আরো বৃষ্টি হতে পারে ফলে পরিস্থিতি খারাপ হতে পারে।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
