বাংলাখবর
বিশ্ববাজারে সর্বোচ্চ রেকর্ডের পর নামমাত্র কমলো স্বর্ণের দাম
বাংলা খবর ডেস্ক : দীর্ঘদিন ধরে অস্থির আন্তর্জাতিক স্বর্ণের বাজার। ট্রাম্পের বাড়তি শুল্কারোপের পর রেকর্ড গড়েছিল স্বর্ণের দাম। পরে ৯০ দিনের জন্য শুল্ক রেহাই দেওয়ার পর বিশ্ব বাজারে কমেছে স্বর্ণের দাম।
সোমবার (১৪ এপ্রিল) আউন্সপ্রতি স্বর্ণের দাম শূন্য দশমিক চার শতাংশ কমে ৩ হাজার ২২২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। যদিও এর আগের দিন স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ৩ হাজার ২৪৫ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছিল।
মূলত বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ফলে স্বর্ণের দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। যদিও শুল্ক ইস্যুতে অনিশ্চিয়তার কারণে এখনও আউন্সপ্রতি তিন হাজার ২০০ ডলারের ওপরে রয়েছে স্বর্ণের দাম।
এ ছাড়া ইউএস গোল্ড ফিউচারের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ২ শতাংশ কমে বর্তমানে তিন হাজার ২৩৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। স্বর্ণকে মূলত ঐতিহ্যগতভাবে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে একটি প্রতিরক্ষা হিসেবে দেখা হয়।
প্রসঙ্গত, তীব্র বাণিজ্যযুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক থেকে অব্যাহতি পেয়েছে কম্পিউটার ও কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি। এসব পণ্য চীন থেকে আমদানিতে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।
ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল এক বিজ্ঞপ্তিতে জানায়, বেশিরভাগ দেশের ওপর ট্রাম্প যে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন সেই শুল্ক ও চীনের ওপর আরোপিত উচ্চ হারের সম্পূরক শুল্কের আওতার বাইরে থাকবে এসব পণ্য।
এই সিদ্ধান্তকে চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের প্রথম উল্লেখযোগ্য ছাড় হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: রয়টার্স
এই বিভাগের আরও খবর
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
