বাংলাখবর
বিশ্ববাজারে বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি, কমেছে যুক্তরাষ্ট্রে
বাংলা খবর ঢাকা : বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের তুলনায় এবছর বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-মে সময়ে পোশাক রপ্তানি হয়েছে ৪২ হাজার ৬৩০ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলারের। গত ২০২১-২২ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৮ হাজার ৫২১ দশমিক ১৬ মিলিয়ন ডলার। রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৬৭ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ৭ শতাংশ।
শনিবার (১৭ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বরাত দিয়ে বিজিএমইএ’র পরিচালক মো. মহিউদ্দিন রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ইপিবির পরিসংখ্যান অনুসারে ২০২২-২০২৩ অর্থবছরের জুলাই-মে সময়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পোশাক রপ্তানির পরিমাণ বেড়েছে। এ সময়ে পোশাক রপ্তানি হয়েছে ৪২ হাজার ৬৩০ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলারের। গত ২০২১-২২ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৮ হাজার ৫২১ দশমিক ১৬ মিলিয়ন ডলার। রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৬৭ শতাংশ।
পোশাক রপ্তানির এই প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চলতি অর্থবছরের জুলাই-মে মাসে ইইউতে দেশের পোশাক রপ্তানি ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ২২৩ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলারে। গত ২০২১-২০২২ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ হাজার ৩০৩ দশমিক ৬০ মিলিয়ন ডলার।
এরমধ্যে ফ্রান্স ও ইতালিতে পোশাক রপ্তানি যথাক্রমে ২ হাজার ৬৬২ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার ও ২ হাজার ৬০ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৩ দশমিক ৪ শতাংশ ও ৪৪ দশমিক ৮১ শতাংশ।
তবে রপ্তানি কমেছে জার্মানিতে। দেশটিতে পোশাক রপ্তানির কমেছে ৭ দশমিক ২২ শতাংশ। রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার। গত ২০২১-২০২২ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬ হাজার ৫০৫ দশমিক ৮৪ মিলিয়ন ডলার।
এদিকে যুক্তরাজ্যের বাজারে চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হয়েছে ৪ হাজার ৫৯২ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। যা বিশ্বে বাংলাদেশ থেকে বিশ্বে পোশাক রপ্তানির ১০ দশমিক ৭৭ শতাংশ। আর আগের অর্থবছর একই সময়ে রপ্তানি হয়েছিল ৪ হাজার ৯৪ দশমিক ৮০ মিলিয়ন ডলার। রপ্তানি বেড়েছে ১২ দশমিক ১৭ শতাংশ।
ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ০৭ শতাংশ। অর্থবছরের প্রথম ১১ মাসে পোশাক রপ্তানি হয়েছে ৭ হাজার ৭৩৩ দশমিক ৮০ মিলিয়ন ডলার। আগের অর্থবছর একই সময়ে রপ্তানি হয়েছিল ৮ হাজার ১৪৬ দশমিক ৬৯ মিলিয়ন ডলার। এদিকে রপ্তানি বেড়েছে কানাডাতে। দেশটিতে রপ্তানির পরিমাণ ১৭ দশমিক ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯০ দশমিক ৯৬ মিলিয়ন ডলার।
অন্যদিকে উল্লেখিত সময়ের মধ্যে অপ্রচলিত বাজারে রপ্তানি ৫ হাজার ৭৯৩ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৭ হাজার ৬৮৯ দশমিক ৯৭ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৭৪ শতাংশ।
এই বিভাগের আরও খবর
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
