বাংলাখবর
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ঐশ্বরিয়া ও আরাধ্যার উদ্দেশে অভিষেকের আবেগঘন বার্তা
অভিষেক : বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে গতবছর অনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বরিয়া ও আরাধ্যাকে একসঙ্গে দেখা গেলেও, অমিতাভ, জয়া, অভিষেক, শ্বেতা, অগস্ত্য ও নব্যা আলাদা করে অংশ নেন। আর এ থেকেই গুঞ্জন উঠেছিল ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের মধ্যে দূরত্বের। তবে প্রায় দুই তারকাকে একসঙ্গে দেখা যায়।
এবারে তাদের একসঙ্গে না দেখা গেলেও ঐশ্বরিয়া ও তাদের একমাত্র মেয়ে আরাধ্যার উদ্দেশে আবেগঘন বার্তা দিয়ে নতুন আলোচনায় দুই তারকার দাম্পত্য। অভিষেক বচ্চনের কথা আবারও প্রমাণ করলেন, তাদের বন্ধন শুধুই পর্দার বাইরে নয়, বাস্তব জীবনেও অটুট ও অনুপ্রেরণাদায়ক।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেক জানা যায়, সম্প্রতি ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫’-এ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার গ্রহণ করতে গিয়ে অভিষেকের আবেগঘন বক্তব্য ভক্তদের আলোচনার বিষয় এখন। অভিনেতা তার এই পুরস্কার উৎসর্গ করেন স্ত্রী ঐশ্বরিয়া রাই ও কন্যা আরাধ্যা বচ্চনকে।অভিষেক বলেন, ঐশ্বরিয়া ও আরাধ্যা তোমাদের ধন্যবাদ জানাই আমাকে আমার স্বপ্নের পথে এগিয়ে যেতে সুযোগ দেয়ার জন্য। আমি জানি, তোমাদের অনেক ত্যাগের বিনিময়ে আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। এই পুরস্কার আসলে তোমাদের জন্যই।
অভিষেক সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার জন্য ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫’-এ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। সিনেমার গল্পটি বাবা ও মেয়েকে ঘিরে। সিনেমাটি প্রসঙ্গে অভিষেক আরও বলেন। এই সিনেমাটা একজন বাবা ও মেয়ের সম্পর্কের গল্প। তাই আমি এই পুরস্কার উৎসর্গ করছি আমার দুই হিরোকে। একন আমার বাবা আর অন্যজন আমার মেয়ে আরাধ্যাকে।
অভিষেক বচ্চন বলেন, এ বছর আমার চলচ্চিত্র জীবনের ২৫ বছর পূর্ণ হলো। কতবার যে এই পুরস্কার জয়ের বক্তৃতা মনে মনে অনুশীলন করেছি, মনে নেই। কিন্তু আজ যখন সত্যি হাতে পুরস্কারটা, তখন শুধু কৃতজ্ঞতা আর আবেগ কাজ করছে। পরিবারের সামনে এই স্বীকৃতি পাওয়া এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না।
সম্প্রতি অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছিল বিচ্ছেদ ও মতবিরোধের কথা উঠে আসে। তবে অভিনেতার এই পদক্ষেপই যেন নীরব উত্তর। তিনি প্রকাশ্যে না বললেও এই মঞ্চে স্ত্রী ও কন্যার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে সেই সব গুঞ্জনের ইতি টেনেছেন। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবন পেরিয়েও বলিউডের অন্যতম শক্তিশালী জুটি হয়ে আছেন অভিষেক ও ঐশ্বরিয়া।
এই বিভাগের আরও খবর
বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা
বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
ইতালিতে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমনি
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
‘ভীষণ কষ্ট হচ্ছে’-মেসির আবেগ ঘন ফেসবুক পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
ফারিণের আবেগঘন পোস্ট
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
বিয়ের চার মাসেই বাদশার বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর পোস্ট ভাইরাল
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
‘মেসি তুমি সর্বকালের সেরা, দয়া করে কেঁদো না’, নায়িকার আবেগঘন স্ট্যাটাস
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমনি ফেসবুকে যে বার্তা দিলেন
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে আবেগঘন অপরাজিতা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
অভিনেত্রী শাওনকে রাকসু জিএসের হুমকি! লাখ টাকা পুরস্কার ঘোষণা
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি
