বাংলাখবর

বাংলাদেশিসহ ৯০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার গ্রিক দ্বীপে

বাংলা খবর ডেস্ক : গ্রিসের কিথেরা দ্বীপে আটকে পড়া বাংলাদেশিসহ এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশের ৯০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন গ্রিক উপকূলরক্ষীরা। গ্রিক কর্তৃপক্ষ রবিবার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৩৭ জন অপ্রাপ্তবয়স্ক। তবে তাদের সঙ্গে অভিভাবক রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীদের পেলোপোনেশিয়ান উপকূলের নেয়াপোলিতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ। অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসা নৌকাটি সাগরে বিপদগ্রস্ত হয়েছে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন গ্রিসের উপকূলরক্ষীরা। শনিবার সন্ধ্যায় শেষ হয় উদ্ধার অভিযান। তবে অভিবাসনপ্রত্যাশীদের সবাই সুস্থ আছে বলেও জানিয়েছেন তারা।

উপকূলরক্ষীরা আরো জানিয়েছেন, নৌকা থেকে উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীরা আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক ও মিসরের নাগরিক। তবে কোন দেশ থেকে কতজন অভিবাসনপ্রত্যাশী সেখানে ছিল সে বিষয়ে কোনো তথ্য জানাননি তারা। এ ছাড়াও ওই নৌকা থেকে মানবপাচারকারী সন্দেহে দুজনকে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ।

একটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, অভিবাসীবাহী নৌকাটি তুরস্কের উপকূল থেকে ছেড়ে এসেছিল।

গ্রীষ্মের সময় এজিয়ান এবং আয়োনিয়ান সাগরে অনেক পালতোলা নৌকা এবং প্রমোদতরি চলাচল করে। ফলে মানবপাচারকারী পরিচালিত অভিবাসীবাহী নৌকাগুলোকে আলাদা করা এ সময় কঠিন হয়ে ওঠে বলে জানান উপকূলরক্ষীরা। অভিবাসীবাহী নৌকাগুলো সাধারণত পুরনো হয় এবং গাদাগাদি করে সেখানে লোক তোলা হয়। এ কারণেই প্রায় দুর্ঘটনার কবলে পড়ে নৌকাগুলো।

জাতিসংঘের পরিসংখ্যান বলছে, গত বছর এই অঞ্চলে কমপক্ষে ৩২৬ জন মারা গেছে।

গ্রিক উপকূলরক্ষীদের দাবি, মৃত্যুর প্রকৃত সংখ্যাটি জাতিসংঘের দেওয়া হিসাবের তুলনায় অনেক বেশি।
সূত্র : ইনফোমাইগ্রেন্টস

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স