বাংলাখবর
প্রথম ১০টি লেপার্ড-১ ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে : ডেনমার্ক
বাংলা খবর ডেস্ক : ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ডসের দেওয়া প্রথম ১০টি লেপার্ড-১ ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে এবং আরো অনেকগুলো পথে রয়েছে বলে ডেনমার্কের সশস্ত্র বাহিনী শুক্রবার জানিয়েছে।
দেশ তিনটি ফেব্রুয়ারিতে ঘোষণা করেছিল, তারা ‘আসন্ন মাসগুলোতে’ জার্মানির তৈরি ট্যাংকগুলোর ১০০টি ইউক্রেনকে সরবরাহ করবে।
ডেনিশ সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘প্রথম ১০টি ট্যাংক ইউক্রেনে পাঠানো হয়েছে এবং আরো অনেকগুলো পথে রয়েছে। কারখানা থেকে আরো ১০টি ট্যাংক সরবরাহ করা হয়েছে।
জার্মানিতে ডেনিশ সেনারা ইউক্রেনীয় বাহিনীকে সামরিক যান ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে বলেও সেনাবাহিনী বিবৃতিতে উল্লেখ করেছে।
সেনা কমান্ডার গানার আর্পে নিয়েলসন বিবৃতিতে বলেছেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে, এখন তারা তাদের যে প্রতিরক্ষা যুদ্ধে লড়ছে, তাতে জয়ী হতে এটি সাহায্য করবে।’
ডেনমার্কের লেপার্ড-১ এ৫ ট্যাংগুলো ২০০৫ সাল পর্যন্ত দেশটির প্রতিরক্ষায় সচল ছিল। ১৯৯৭ সালে দেশটি ৫১টি লেপার্ড ২এ৪ ট্যাংক কেনার পর পুরনো লেপার্ড-১ এ৫ সংস্করণগুলো পর্যায়ক্রমে বন্ধ করা হয়।
সূত্র : এএফপি
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
