বাংলাখবর
প্রথম মুসলিম ফুটবলার হিসেবে ইংল্যান্ড দলে স্পেন্স
স্পোর্টস ডেস্ক : প্রথম মুসলিম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়ে ইতিহাস রচনা করেছেন টটেনহ্যাম হটস্পারের ফুল-ব্যাক ডিয়েড স্পেন্স।
এ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে আসন্ন দুটি ম্যাচের জন্য টমাস টুখেলের দলে দুই নতুন মুখের মধ্যে ২৫ বছর বয়সী স্পেন্স অন্যতম।
এর আগে কখনই তার ইংল্যান্ড বসের সাথে কোন ধরনের কথা হয়নি। যে কারণে জাতীয় দলে ডাক পেয়ে বেশ অবাকই হয়েছেন স্পেন্স। তার উপর সিনিয়র দলে প্রথমবারের মত কোন মুসলিম ফুটবলার হিসেবে ডাক পাওয়ার বিষয়টিও স্পেন্সকে গর্বিত করেছে।
বৈচিত্র্যপূর্ণ এই ফুল-ব্যাক বলেছেন, ‘আমিও বিষয়টা লক্ষ্য করেছি। এটা সত্যিই সৌভাগ্যের। এভাবেই সামনে এগিয়ে যেতে চেয়েছি। তবে প্রথমবারের মত ডাক পাওয়াটা সত্যিই বিস্ময়কর। এই মুহূর্তে আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি।’
জাতীয় দলে খেলার কোন চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের সাবেক এই খেলোয়াড় বলেছেন, ‘হতে পারে, আবার নাও হতে পারে। কিছু কিছু বিষয় সত্যিকার অর্থেই কোন চাপ অনুভব করছি না। আমি শুধুমাত্র হাসিমুখে ফুটবল খেলতে চাই। খেলাটাকে উপভোগ করতে চাই। বাকিটা সময়মত দেখা যাবে।’
স্পেন্সের ধর্মীয় বিশ্বাস তার পরিচয়ের একটি বড় অংশ যা তিনি প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকার করে থাকেন। এ প্রসঙ্গে তিনি বলে, ‘সবার আগে আল্লাহ মহান। আমি অনেক দোয়া করি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে, সবচেয়ে অন্ধকার মুহূর্তে আমি সবসময়ই বিশ্বাস করেছি আল্লাহ আমার পাশে আছেন। আমি যখন জিতি, ভাল মুহূর্তে থাকি তখনও আমি আল্লাহকে স্মরণ করি। কারণ তিনি আমার পাশে আছেন। এটা আমার বিশ্বাস এবং আমার জীবনের অনেক বড় একটি প্রাপ্তি।’
এই বিভাগের আরও খবর
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা