বাংলাখবর

প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বাংলাদেশেও তার ভক্তদের সংখ্যা কম নয়। আর এবার বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা করতেই প্রথমবারের মতো ঢাকায় আসছেন। এক ভিডিও বার্তার মাধ্যমে হানিয়া তার ঢাকা আসার বিষয়টি নিজেই জানিয়েছেন।

সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে সোমবার (১৫ সেপ্টেম্বর) হানিয়া আমিরের একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। সেই ভিডিও বার্তায় হানিয়া আমিরকে বলতে শোনা গেছে, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।’

হানিয়া আমির পাকিস্তানে সানসিল্কের দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই সূত্রেই এবার বাংলাদেশ সফরে আসছেন তিনি। ঢাকায় কয়েকদিন অবস্থান করার পরিকল্পনা রয়েছে তার। সানসিল্ক বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, তাদের আমন্ত্রণে শিগগিরই ঢাকায় আসবেন এই তারকা। তবে ঠিক কোন তারিখে তিনি আসবেন, তা পরে জানানো হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন হানিয়া। এক দশকের অভিনয় জীবনে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ ও ‘কাভি মে কাভি তুম’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন তিনি।

সম্প্রতি বলিউডের ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে ভারতের চলচ্চিত্র অঙ্গনেও পা রেখেছেন হানিয়া। পাকিস্তানে ছবিটি ইতোমধ্যেই সাফল্য পেয়েছে। রোমান্টিক, কমেডি থেকে শুরু করে গ্ল্যামারাস এবং গম্ভীর চরিত্র সব ধরনের চরিত্রেই দক্ষতার ছাপ রেখেছেন এই অভিনেত্রী পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশি দর্শকের মধ্যেও হানিয়ার রয়েছে বিশেষ পরিচিতি। এবার ঢাকায় সরাসরি তাকে দেখার সুযোগ পেতে উচ্ছ্বসিত ভক্তরা।

এই বিভাগের আরও খবর

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের
বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

বলিউডে ‘গডফাদার’ না থাকার আক্ষেপ সারা আলী খানের

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা
ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

ফের শাড়ি নিয়ে বিতর্কে তানজিন তিশা

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার
৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

৫ রাউন্ড গুলির পর অস্ত্র জ্যাম হওয়ার কারণে প্রাণে বেঁচে যান টাইগার

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর