বাংলাখবর
পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত
বাংলা খবর ডেস্ক : পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। শনিবার তারা এ পদক্ষেপ নেয়। এটা দেশটির নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর একটি প্রচেষ্টা। এ শুল্ক আরোপের হার গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।
ভারতের বিভিন্ন রাজ্যের বাজারে পেঁয়াজের দাম এখনও তেমন বাড়েনি। তবে দেশটির সরকারের বিশেষজ্ঞেরা আশঙ্কা করছেন, সেপ্টেম্বরেই পেঁয়াজের দাম ব্যাপক হারে বাড়তে পারে। সে জন্য আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে দেশটির কেন্দ্রীয় সরকার। তার অংশ হিসেবে শনিবার থেকেই বিদেশে পেঁয়াজ রফতানির ক্ষেত্রে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। এ বছরের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিধি জারি থাকবে।
গত সপ্তাহেই বিশেষ কয়েকটি জায়গায় দেশটির সরকারের বাফার স্টক (মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে আগাম পণ্য মজুত রাখা) খালাস করে দেওয়ার কথা ঘোষণা করেছিল। এর মাধ্যমে অক্টোবরে নতুন ফলন না ওঠা পর্যন্ত দাম যাতে ধরাছোঁয়ার বাইরে না চলে যায় তা নিশ্চিত করার চেষ্টা হয়েছিল।
বর্তমানে, ভারত সরকারের পিএসএফ-এ (দাম স্থিতিশীল রাখতে যে তহবিল তৈরি হয়) ৩ লাখ টন পেঁয়াজ মজুত রয়েছে। দেশটির সরকারি তথ্য বলছে, সেখানে পেঁয়াজের দাম সামান্য বৃদ্ধি পেতে পারে। গত ১০ আগস্টে পেঁয়াজের সর্বভারতীয় দর কেজি প্রতি ২৭.৯০ রুপি। যা গত বছরের এই সময়ের তুলনায় ২ রুপি বেশি। একেই অশনি সঙ্কেত ধরে নিয়ে রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক চাপিয়ে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে দেশটির কেন্দ্রীয় সরকার।
এমনিতেই টমেটোর দাম নিয়ে নাজেহাল ভারতের আমজনতা। কোনো প্রক্রিয়াতেই এ কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাচ্ছে না। এই প্রেক্ষিতে পেঁয়াজ নিয়েও যাতে মানুষকে সমস্যার মধ্যে পড়তে না হয়, সে জন্যই রফতানিতে শুল্ক আরোপ করেছে ভারত।
সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়িতে আরও ৩ মৃতদেহ
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
